1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বিডি অটোকারের প্রায় ১০ শতাংশ দরবৃদ্ধি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২
  • ১২৯ Time View

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে ২০৪টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিডি অটোকার কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৯ দশমিক ৯৩ শতাংশ দাম বৃদ্ধি পেয়ে সেরা ১০ গেইনারের শীর্ষে অবস্থান করে।

এছাড়া আমরা টেকনোলজি কোম্পানির শেয়ার ৯ দশমিক ৯২ শতাংশ দাম বৃদ্ধি পেয়ে ওই তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল।

ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিডি অটোকার কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৩৪ দশমিক ৩ টাকায় এবং সর্বনিম্ন ৩২ টাকায় লেনদেন হয়।

গত কার্যদিবসে এ কোম্পানির শেয়ার ৩১ দশমিক ২ টাকায় লেনদেন হয়েছিল।

বুধবার এ কোম্পানির শেয়ার সর্বশেষ লেনদেন হয় ৩৪ দশমিক ৩ টাকা। সুতরাং একদিনের ব্যাবধানে এ কোম্পানির শেয়ার ৩ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।

ডিএসই’র ওয়েবসাইট থেকে আরও জানা গেছে, ১৯৮৮ সালে তালিকাভুক্ত ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০টিতে।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার বিডি অটোকার কোম্পানির বাজার মূলধন ১১ কোটি ১৩ লাখ ৬৫ হাজার টাকা।

এছাড়া কোম্পানির অনুমোদিত মূলধন ১০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩ কোটি ৬০ হাজার টাকা।

বাজারে কোম্পানির মোট শেয়ার রয়েছে ৩৫ লাখ ৬৯ হাজার ৩৯১টি। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৬ দশমিক ৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৮ দশমিক ৭৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৪ দশমিক ৩৮ শতাংশ শেয়ারের রয়েছে।

গত কার্যদিবসের দামের তুলনায় বুধবার ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানি হলো- বিডি অটোকার কোম্পানির ৯ দশমিক ৯৩ শতাংশ, আমরা টেকনোলজি ৯ দশমিক ৯২ শতাংশ, ইউনিক হোটেল ৯ দশমিক ৯০ শতাংশ, সায়হাম কটন ৯ দশমিক ৭৭ শতাংশ, সামিট পাওয়ার ৯ দশমিক ৭৪ শতাংশ, মালেক স্পিনিং ৯ দশমিক ৬০ শতাংশ, সায়হাম টেক্সটাইল ৯ দশমিক ৩৩ শতাংশ, ফাস্ট বিএসআরএল ৮ দশমিক ৮৯ শতাংশ, জনতা ইন্স্যুরেন্স ৮ দশমিক ৭৩ শতাংশ এবং সাফকো স্পিনিং ৮ দশমিক ৭২ শতাংশ।

এছাড়া বুধবার লেনদেনের শুরু এবং শেষ দামের ওপর ভিত্তি করে ডিএসই’র দাম বাড়ার শীর্ষ ১০ কোম্পানি হলো- আরডি ফুড, ইউনিক হোটেল, সামিট পাওয়ার, আরএন স্পিনিং, সায়হাম কটন মিল, কাশেম ড্রাইসেল, রেনউইক যজ্ঞেশর, জিবিবি পাওয়ার, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল এবং প্রাইম টেক্সটাইল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ