1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
জ্বালানি খাতে আরও গভীর সহযোগিতার সম্ভাবনা খতিয়ে দেখেছে বাংলাদেশ-তুরস্ক বন্ধ শিল্প চালু করতে ২০ হাজার কোটি টাকার স্কিম, ঋণে সুদ ৭ শতাংশ হাসিনাসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর তানজানিয়ার পতাকাবাহী জাহাজে রুশ হামলার অভিযোগ, ক্যাপ্টেন নিহত নিট সম্পদের বেশি অর্থে ব্যাংকের শেয়ার কিনতে পারবে না কোম্পানি প্রকল্পের অর্থ সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: বাণিজ্যমন্ত্রী চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান হলেন বিএনপি নেতা ইদ্রিস মিয়া চাঁদপুরে জাতীয় ফুটবল লীগের আসর, হবে ১২ ম্যাচ ব্রাজিলের নির্বাচনে ট্রাম্পকে হস্তক্ষেপ না করার বার্তা দেবেন লুলা বাংলাদেশে পাকিস্তান সরকারের বৃত্তিতে ‘প্রতারণা’

শাহজালালে পৌনে ৪ কেজি স্বর্ণসহ এক প্রবাসী গ্রেফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৮৯ Time View

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতালি থেকে আসা এক প্রবাসীর ব্যাগ থেকে তিন কেজি ৭০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮৪ লাখ টাকা।

এ সময় আমরানুল হক নামে ওই প্রবাসীকে গ্রেফতার করা হয়। তিনি ইতালিয়ান পাসপোর্টধারী। বাংলাদেশে তার স্থানীয় ঠিকানা নরসিংদীর রায়পুরায়।

আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে আমরানুল হক ইতালি থেকে একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। ইমিগ্রেশন শেষে গ্রীন চ্যানেল অতিক্রমকালে তার সঙ্গে থাকা লাগেজ স্ক্যানিং করা হয়। এ সময় তার ব্যাগের ভেতর স্বর্ণের অস্তিত্বের ইমেজ পাওয়া যায়।

সানোয়ারুল কবীর বলেন, বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে আমরানুল হকের ব্যাগে থাকা পাত আকৃতির ৭ পিস ও পিণ্ড আকৃতির ১০ পিস স্বর্ণ জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধভাবে স্বর্ণ আনার অভিযোগে যাত্রীকে গ্রেফতার করা হয়। অবৈধভাবে আনা স্বর্ণের ওজন তিন কেজি ৭০ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮৪ লাখ টাকা।

আমরানুল হকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় কাস্টমস আইনে একটি মামলা করা হয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ