1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

২২ সহকারী পুলিশ সুপারকে বদলি

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৪৪ Time View

বাংলাদেশ পুলিশের পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি পাওয়া ২২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপন থেকে এই বদলির তথ্য জানা গেছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কুড়িগ্রাম জেলার পরিদর্শক (নি.) বর্তমানে এএসপি পদে পদোন্নতিপ্রাপ্ত মো. শাহআলমকে কক্সবাজারের অষ্টম আমর্ড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এএসপি হিসেবে বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আবুল হাসান মো. যায়ীদকে সিলেটের সপ্তম এপিবিএনে, পটুয়াখালীর আজাহার হোসেন, পঞ্চগড়ের মো. আমিনুল ইসলাম, কিশোরগঞ্জের মো. হাম্মাদ হোসেন, নেত্রকোনার মো. বিল্লাল হোসেনকে র্যাবে, সিরাজগঞ্জের মো. আব্দুল আউয়াল সরদারকে টাঙ্গাইলের পিটিসিতে এবং ঠাকুরগাঁওয়ের আবু মো. দিলওয়ার হোসেনকে নৌপুলিশে বদলি করা হয়েছে।

এছাড়া নারায়ণগঞ্জের শেখ কবিরুল ইসলামকে ঢাকার টিডিএসে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার মো. খলিলুর রহমানকে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) সহকারী কমিশনার (এসি) হিসেবে বদলি করা হয়েছে।

আরেকটি প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা অ্যান্টি টেররিজমের মো. আফিজুল ইসলামকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার (এসি) হিসেবে বদলি করা হয়েছে। এ বি এম রওশনকে ঢাকার এসবিতে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সৈয়দ আব্দুর রউফকে ঢাকার টিডিএসে, মো. সেলিম রেজাকে খুলনার পুলিশ ট্রেনিং সেন্টার পিটিসিতে, পুলিশ সদরদপ্তরের মো. আব্দুল করিমকে পুলিশ সদরদপ্তরে বদলি করা হয়েছে।

এছাড়াও রাজশাহী সারদার মো. আবু সাঈদকে র‍্যাবে, কুড়িগ্রামের মুরশিদুল করিম মু. ইসতেশামকে রাজশাহীর সারদায়, ঢাকার শিল্পাঞ্চল-১ এর মো. ইফতেখার হাসানকে ট্যুরিস্ট পুলিশে, পুলিশ ব্যুরো ইনভেসটিগেশনের (পিবিআই) মো. সহিদুল ইসলামকে চট্টগ্রামের নবম এপিবিএনে, আর এ কে এম মহিউদ্দিনকে সিএমপিতে, সিআইডির ফতেহ মো. ইফতেখারুল আলমকে সিআইডিতে এবং নৌপুলিশের মো. রেজাউল করিম ভূঁইয়াকে ডিএমপির এসি হিসেবে বদলি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ