1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

‘আইসোলেশন’ শেষে গণভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ৪৪ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক অনুষ্ঠানে সশরীরে অংশ নিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। চার দিনের ‘আইসোলেশন’ শেষে আজ সোমবার ঢাকায় গণভবনে তিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। গণভবন থেকে তিনি ভার্চুয়ালি ফরেন সার্ভিস একাডেমিতে ‘কূটনৈতিক উৎকর্ষের জন্য বঙ্গবন্ধু পদক’ প্রদান অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে পদক পাওয়া ব্যক্তিদের নাম ঘোষণা পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

গত শনিবার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাকিস্তান সফরের কথা থাকলেও হঠাৎ তা বাতিল করা হয়। সংশ্লিষ্ট ব্যক্তিরা তখন বলেন, কোভিড রোগীর সংস্পর্শে আসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইসোলেশনে আছেন।

প্রধানমন্ত্রীর আসন্ন মালদ্বীপ সফর নিয়ে গত রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের ব্রিফিংয়ে সাংবাদিকরা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পাকিস্তান সফর বাতিল নিয়ে প্রশ্ন করেছিলেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বৈঠকটি প্রথম ছিল ১৭, ১৮, ১৯ ডিসেম্বর। ১৭ তারিখ এখানে ভারতের প্রেসিডেন্টকে বিদায় দেব, আমরা ব্যস্ততার মধ্যে আছি। সুতরাং আমরা জানালাম, আমি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যেতে পারব না। তখন ঠিক হলো আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি দল যাবে। সচিব সাহেবও সঙ্গে যাবেন, তার জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ে বৈঠক এক দিন আগে, ১৮ তারিখে। ১৯ তারিখে মন্ত্রী পর্যায়ের বৈঠক।

আজ বিকালে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, কোভিড সংক্রান্ত প্রটোকল মেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণভবনের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তার করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসার পরই তিনি অনুষ্ঠানে যোগ দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ