1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বুস্টার ডোজ নিয়েছি, কোনো সমস্যা হচ্ছে না : পররাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৪২ Time View

করোনার টিকার বুস্টার ডোজ নেওয়ার পর কোনো সমস্যা হচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা শুনেছি এই টিকা খুব ভালো। এটি করোনার যেকোনো নতুন ভ্যারিয়েন্ট রোধের ক্ষেত্রে ৮৫ শতাংশ কার্যকরী এবং ওমিক্রনের বিরুদ্ধেও যথেষ্ট কার্যকরী।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস)-এ টিকার বুস্টার ডোজ গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যেহেতু আমাদের যথেষ্ট পরিমাণ টিকা মজুত আছে তাই আমরা বুস্টার ডোজ দেওয়া শুরু করেছি। যারা সম্মুখযোদ্ধা তারা আগে আগেই এই টিকা পাবেন। আমাদের সাপ্লাইয়ের কোনো সমস্যা নেই। বরং আমরা যদি টিকা যথাযথভাবে না দেই, সেক্ষেত্রে নতুন যে সাপ্লাই আসার কথা সেগুলো আসতে বিলম্ভ হবে।

প্রবাসীদের বুস্টার ডোজ দেওয়া হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, আমরা শুরু থেকেই প্রবাসীদের ভ্যাকসিন দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ করেছিলাম। কিছু কিছু দেশ বলেছে শুধু সিনোফার্ম হলে হবে না, তারা বলেও দিয়েছে কোন কোন ভ্যাকসিন দিতে হবে। আমরা সেগুলো অগ্রাধিকারের ভিত্তিতেই দিয়ে যাচ্ছি। আমাদের যথেষ্ট পরিমাণ ভ্যাকসিন মজুত আছে। সুতরাং আমাদের কোনো ভয় নেই।

ভারত থেকে সিরামের টিকা কখন পাওয়া যাবে জানতে চাইলে মন্ত্রী বলেন, ভারত আমাদের কখনোই বলেনি ভ্যাকসিন দেবে না। সেখানে এই মুহূর্তে করোনা স্থিতিশীল আছে। তারা প্রায়ই বলে, আমরা চাইলে যেকোনো মুহূর্তে টিকা সরবরাহ করবে।

এদিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, আইনমন্ত্রী আনিসুল হক, মৎস্য ও প্রাণিসম্প মন্ত্রী শ ম রেজাউল করিম, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকসহ দেশের প্রবীন ১৭ জন বুস্টার ডোজ গ্রহণ করেন।

এর আগে দুপুরে রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিসিয়ান্স অ্যান্ড সার্জনস (বিসিপিএস) অডিটোরিয়াম হলে ‘বুস্টার ডোজ প্রদান কার্যক্রম’ উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ড. জাহিদ মালেক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ