1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনামঃ
মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ সরকারের ছয় মাসের অর্জন তুলে ধরবেন প্রধানমন্ত্রী : তথ্য উপদেষ্টা বায়ুদূষণের শীর্ষে কুচিং, ঢাকার বাতাস অস্বাস্থ্যকর

এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬ Time View

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের ম্যানেজমেন্ট কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে একটি সভার রেজুলেশনের অংশবিশেষ কেটে প্রচার করে বিভ্রান্তি তৈরি করা হয়েছে।’

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার আগে তা আলোচনার টেবিল, রেজুলেশন ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়। অথচ কোনো একজন ‘গুপ্ত’ তা বের করেছে এবং পরে রেজুলেশনের একটি অংশ বাদ দিয়ে বিষয়টি প্রচার করা হয়েছে।’

ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের ম্যানেজমেন্ট কমিটিতে দিয়ে দেওয়া হয়েছে, এমন দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে। কিন্তু যে প্রেক্ষাপটে বিষয়টি এসেছে, সেটি না বুঝেই আন্দোলন করা হচ্ছে।

’ প্রেক্ষাপটে বিষয়টি এসেছে, সেটি না বুঝেই আন্দোলন করা হচ্ছে।’
মন্ত্রী বলেন, একটি সভার রেজুলেশনে আলোচনার যে অংশ ছিল, তার একটি অংশ ‘কেটে’ মন্ত্রণালয় থেকে কেউ একজন দিয়েছে। পরে সেটুকুই পত্রিকায় প্রকাশ করা হয়েছে। কিন্তু রেজুলেশনের নিচের অংশে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, বিষয়টি মন্ত্রী দেখবেন, পরীক্ষা-নিরীক্ষা করবেন এবং এরপর প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি হবে।

এহসানুল হল মিলন বলেন, ‘বিনা কারণে হইচই করা যাবে না। মিথ্যে অযুহাত দিয়ে যারা রাজনীতি করে তারা দেশের ভালো চায় না। মাত্র ৫ মাস বয়সী একটা সরকারের বিরুদ্ধে কথায় কথায় আন্দোলন সমীচীন না। কোনো বিষয়ে আপত্তি থাকলে সরাসরি আমার সাথে কথা বলো। ডিবেট করো।


শিক্ষামন্ত্রী বলেন, ‘কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। প্রথমে বিষয়টি আলোচনার টেবিলে আসবে, সেখান থেকে রেজুলেশন হবে এবং সেটি মন্ত্রীর কাছে আসবে। এরপর সংশ্লিষ্ট বিষয় পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

মন্ত্রী বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্তই শুধু একটি রেজুলেশনের একটি অংশের ভিত্তিতে চূড়ান্ত হয়ে যায় না। সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা, পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন মাধ্যমে কোনো ঘটনা পুরোপুরি যাচাই না করেই ছড়িয়ে পড়ছে। এর ফলে অনেক সময় প্রকৃত ঘটনা আড়ালে পড়ে যাচ্ছে এবং ভুল তথ্যের ভিত্তিতে মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ