1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
তরুণীর সঙ্গে আপত্তির ভিডিও: ‘এমপি আজিজের ব্যাপারে কেন্দ্র সিদ্ধান্ত নেবে’ বৃহত্তম ক্রিপ্টো প্ল্যাটফর্ম বাইন্যান্সে সাইবার হামলা, ৬৩০ কোটি ডলার চুরি পাটশিল্প পুনরুজ্জীবনে ২৩২০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব সরকারের ব্র্যাক ব্যাংক-বিএইচএফ হকি ক্যাম্পে প্রশিক্ষণে ২৪ নারী গোলরক্ষক ঘুষ-দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার রাজধানীতে বৃষ্টি সম্ভাবনা; কমতে পারে তাপমাত্রা ডিগ্রি ছাড়াই মা ও শিশুর চিকিৎসা, ভুয়া চিকিৎসককে জরিমানা যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিলের দাবি: প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বামদের কীর্তনখোলায় কোস্ট গার্ডের জাহাজের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল গমবাহী কার্গো প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারি সুদৃঢ় হয়েছে: হুমায়ুন কবির

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ হতে পারে: আইএমএফ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১
  • ৭৭ Time View

চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের চেয়ে বাড়বে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। রোববার সকালে ঢাকায় সফররত আইএমএফ টিমের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে আইএমএফের আর্টিকেল-ফোর মিশনের প্রধান রাহুল আনন্দ বলেন, ‘আমাদের ধারণা বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধি আরও কিছুটা বাড়বে এবং চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬.৬ শতাংশ হতে পারে।’

গত অক্টোবরে আইএমএফের এই পূর্বাভাস ছিল ৬.৫ শতাংশ।

তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে এই প্রবৃদ্ধি অর্জনে কিছু চ্যালেঞ্জও রয়েছে বলে তিনি জানান।

আইএমএফ এশিয়া প্যাসিফিক বিভাগের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ রাহুল আনন্দ বলেন, চলতি অর্থবছরে বাংলাদেশ মূল্যস্ফীতির যে লক্ষ্যমাত্রা সরকার নির্ধারণ করেছে, প্রকৃত মূল্যস্ফীতি তার চেয়ে বেশি হতে পারে। কারণ অন্যতম কারণ হলো, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি।

এই অর্থ অর্থবছরে মূল্যস্ফীতির সরকারি লক্ষ্যমাত্রা হলো ৫.৩ শতাংশ।

আইএমএফের আর্টিকেল-ফোর মিশন গত ৫ ডিসেম্বর বাংলাদেশে আসে। আজ রোববার তাদের বাংলাদেশে অবস্থানের শেষ দিন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ