1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

বুর্জ খলিফায় দীপিকা-রণবীরের সিনেমার ট্রেলার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
  • ৪৪ Time View

আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা ‘৮৩’। সিনেমাটি মুক্তির আগে এর ট্রেলার প্রদর্শিত হলো বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফার গায়ে।

সেখানে উপস্থিত ছিলেন সিনেমার নায়ক-নায়িকা ও কলাকুশলীরা। যখন ট্রেলার প্রদর্শনি হলো তখন রণবীর স্ত্রী দীপিকার হাত ধরে মুগ্ধ নয়নে তাকিয়ে ছিলেন। পাশেই দাঁড়িয়ে ছিল কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব। ১৯৮৩ সালে কপিলের দুর্দান্ত বাইশ গজের অভিযান নিয়ে এই সিনেমা।

সৌদি আরবের জেদ্দাহতে সম্প্রতি ‘৮৩’ সিনেমার বিশেষ প্রদর্শনিতেও উপস্থিত ছিলেন দীপিকা-রণবীর। তখনও এই তারকা দম্পতি জানতেন না দুবাইয়ে তাদের জন্য কোন সারপ্রাইজ অপেক্ষা করছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় দেখলেন সেই বিশেষ উপহার। বুর্জ খলিফার গায়ে ভেসে উঠলো ‘৮৩’র ট্রেলার।

জেদ্দার রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ‘৮৩’র। কবির খান পরিচালিত সিনেমাটিতে কপিল দেবের চরিত্রে দেখা যাবে রণবীরকে। কপিল অর্ধাঙ্গিনী রোমি ভাটিয়ার চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন।

এছাড়া সিনেমাটিতে মদন লালের চরিত্রে হার্ডি সান্ধু এবং বলবিন্দর সান্ধুর চরিত্রে অভিনয় করেছেন অ্যামি বির্ক। ভারতীয় দলের কোচের ভূমিকায় থাকবেন পঙ্কজ ত্রিপাঠী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ