1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

‘চাইলেই বাড়ি ফিরতে পারবেন ওবায়দুল কাদের’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ ডিসেম্বর, ২০২১
  • ৪২ Time View

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শঙ্কামুক্ত। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বক্ষব্যাধি বিভাগের চেয়ারম্যান ও মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. আতিকুর রহমান।

তিনি বলেছেন, দিনদিন তারা শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। চাইলে তিনি এখন বাসায় যেতে পারেন। তবে আমরা সার্বিক পর্যবেক্ষণের জন্য আরও দুই-একদিন তাকে হাসপাতালে থাকার কথা বলেছি। এতে তার নিয়মিত পরীক্ষা-নিরীক্ষাও করা যায়।

ডা. আতিকুর রহমান আরও বলেন, আমরা মনে করি এ অবস্থায় ওনার পর্যাপ্ত বিশ্রাম প্রয়োজন। তিনি যে কর্মমুখী মানুষ, হাসপাতাল থেকে বের হয়ে গেলেই আবার নানা কাজে ব্যস্ত হয়ে যাবেন। আবার এ মুহূর্তে বাসায় চলে গেলে শারীরিক পরীক্ষার জন্য পুনরায় আসতে হবে, তাই বলেছি কিছুদিন হাসপাতালে ভর্তি থাকার জন্য।

উল্লেখ্য, ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে নেতৃত্বে দিচ্ছেন, বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ।

মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন- প্রো ভিসি এ কে এম মোশাররফ হোসেন, আবু নাছের রিজভী, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আরাফাত ও জাহিদ হোসেন।

এর আগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছিলেন। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন অবস্থাতে আছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ