1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

ইফতার কমিটিতে না রাখায় যশোর শিক্ষাবোর্ড কর্মকর্তার মারপিট!

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ আগস্ট, ২০১২
  • ৮৮ Time View

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুল হককে বোর্ডের সেকশন অফিসার আব্দুল্লাহ আল মুকিত মারপিট করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে যশোর শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আমীরুল আলম খানের উপস্থিতিতে তার কক্ষে এ মারপিটের ঘটনা ঘটে।

আহত মুজিবুল হক জানান, শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের ইফতার কমিটিতে আব্দুল্লাহকে কেন রাখা হয়নি, এ অভিযোগ এনে তাকে মারপিট করেন আব্দুল্লাহ আল মুকিত।

এ ঘটনার বিচার চেয়ে বোর্ড চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

তবে মারপিটের ঘটনা অস্বীকার করে আব্দুল্লাহ আল মুকিত জানান, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

শিক্ষাবোর্ড কর্মচারী ইউনিয়নের সভাপতি মাকসুদ হাবিব বাংলানিউজকে জানান, এ সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন না। তবে, মারপিটের কথা শুনেছেন।

এদিকে, এ ঘটনার পর যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চেয়ারম্যান প্রফেসর আমীরুল আলম খান বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে তাৎক্ষণিক সভা করেছেন।

প্রফেসর আমীরুল আলম খান জানান, তিনি লিখিত অভিযোগ পেয়েছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ