1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

ম্যারাডোনার সেই চুরি হওয়া ঘড়ি মিলল ভারতের আসামে

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৫৬ Time View

ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনার চুরি হওয়া ১৫ লাখ রুপি মূল্যের ‘উব্লো ’ঘড়িটি উদ্ধার করা হয়েছে। ভারতের আসাম রাজ্যে থেকে শনিবার (১১ ডিসেম্বর) সকালে ঘড়িটি উদ্ধার করে রাজ্য পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত ওয়াজিদ হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

ম্যারাডোনার দুবাইয়ের বাড়ি থেকে ঘড়িটি চুরি হয়েছিল।

এক সংবাদ সম্মেলনে আসামের শিবসাগর জেলার পুলিশ সুপার রাকেশ রওশান বলেন, ওয়াজিদ ২০১৬ সালে দুবাই যান। সেখানে তিনি ম্যারাডোনার বাড়িতে কাজ করতেন। তার কাছ থেকেই ঘড়িটি উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, দুবাই পুলিশের সঙ্গে আলোচনা করে ওয়াজিদের বিরুদ্ধে মামলা করা হবে।

আসামের ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্ত বলেন, ওয়াজিদ ম্যারাডোনার সই করা ঘড়িটি চুরি করে দুবাই থেকে ভারতে পালিয়ে আসেন। দুবাই ও ভারতীয় পুলিশ একসঙ্গে কাজ করে ঘড়িটি উদ্ধার করে।

তিনি আরো বলেন, ইন্টারনেট থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই ঘড়িটির দাম ১৫ লাখ রুপির বেশি। তার চেয়ে বড় কথা ঘড়িটি ফুটবল ঈশ্বরের হওয়ায় এর দাম অকল্পনীয়। মূলত এই ঘড়িটি সীমিত সংস্করণে তৈরি করা হয়েছিল। যার একটি ম্যারাডোনার কাছে ছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ