1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

মাশরাফি চাইলে বিসিবিও রাজি

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ৫৭ Time View

জাতীয় দলের টেস্ট ও ওয়ানডে ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেননি মাশরাফি বিন মুর্তজা। তবে সাবেক এই অধিনায়কের খেলোয়াড় হিসেবে ফেরার পথ যে বন্ধ, সেটি ধরেই নিয়েছে ক্রিকেট বোদ্ধারা। বাংলাদেশ দলে খেলোয়াড় মাশরাফিকে হয়তো আর পাওয়া যাবে না। অনেকেই বিশ্বাস করেন, বাইশ গজে মাশরাফির যে অভিজ্ঞতা, সেটি ভাগাভাগি করলে উপকৃত হবে বর্তমানে জাতীয় দলে থাকা তরুণ ক্রিকেটাররা। যেমন কিছুদিন আগে ভারতের বিশ্বকাপ দলের সঙ্গে ছিলেন মহেন্দ্র সিং ধোনি।

জানা গেল এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে সম্মতি আছে। মাশরাফি চাইলে যেকোনোভাবে তাকে নিয়ে আসা হবে বলে জানালেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন।

শনিবার (১১ ডিসেম্বর) বিকেএসপিতে এক অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন,‘ মাশরাফি যদি আসতে চায় আমরা চাইব তাকে নিয়ে আসতে। এখন পর্যন্ত ওরকম কোনো আলোচনা হয়নি।’

কিছুদিন আগে মিরপুরে পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচের সময় দেখা যায় একসঙ্গে বসে খেলা দেখছেন পাপন, মাশরাফি ও তামিম ইকবাল। বিশেষ কোনো বিষয়ে কি আলোচনা হয়েছে

পাপন জানালেন, ‘মাশরাফি তার স্ত্রীর চিকিৎসার জন্য ভারতে গিয়েছিল। মূলত এটার জন্যই ওর খোঁজ নিতে গিয়েছিলাম। আর তামিমকে ওখানে পেয়েছি। তামিম যে থাকবে, এটা আমি জানতাম না। ওরকম কিছু না। এমনিতেই আলাপ করছিলাম।’

সঙ্গে যোগ করেন পাপন, ‘এই ব্যাপারটা নিয়ে এখন কিছু করা আসলে কঠিন। কারও পক্ষে কিছু বলা কঠিন। তবে ওদের সাথে তো সবসময় যোগাযোগ হয়, আরও হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ