1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

পেলে ফের হাসপাতালে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৫৫ Time View

সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিল কিংবদন্তি পেলের। গেল সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি, নেওয়া হয়েছিল আইসিইউতেও। সেখান থেকে ফিরেছেন খুব বেশিদিন হয়নি, এবার ফের হাসপাতালমুখো হতে হয়েছে তাকে।

বৃহদান্ত্রে টিউমার ধরা পড়েছে তার, চিকিৎসার জন্য ফের হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন তিনি।

তবে কিংবদন্তির এমন পরিস্থিতিতে শঙ্কার কিছু নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তিন বারের বিশ্বকাপ বিজয়ী ৮১ বছর বয়সী এই কিংবদন্তির শারীরিক অবস্থা স্থিতিশীলই আছে। এমনকি কয়েক দিনের মধ্যে তাকে ছেড়েও দেওয়া হবে বলে জানিয়েছে অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতাল কর্তৃপক্ষ।

নিয়মিত শারীরিক পরীক্ষার জন্যই গেল সেপ্টেম্বরে তাকে নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। সেখানে ধরা পড়ে বৃহদান্ত্রে টিউমার আছে তার, সেটা সরানো হয় অস্ত্রোপচারের মাধ্যমে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য জানিয়েই দিয়েছিল, কেমোথেরাপি চলবে তার।

তখন এক মাসের মতো সময় তাকে হাসপাতালে থাকতে হয়। এরপর তা ব্যক্তিগত টুইটারে জানিয়েওছিলেন পেলে, বলেছিলেন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। তবে গত বুধবার আবার জানা যায় আবারও হাসপাতালে যেতে হয়েছে তাকে।

শুধু তাই নয়। শেষ কয়েক বছরে তাকে জনসম্মুখে দেখা যায়নি, কারণ তার নিম্নাঙ্গের সমস্যা। অনেক বছর ধরেই ভুগছেন নিতম্বের সমস্যায়, যে কারণে স্বাভাবিক চলাচলেও ব্যাঘাত ঘটেছে তার। সেটা ঢাকতেই কিনা শেষ কয়েক বছরে নিজ বাড়িতে স্বেচ্ছা নির্বাসন নিয়েছিলেন তিনি, জানাচ্ছিল স্থানীয় সংবাদ মাধ্যম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ