1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
বিরোধী দলের বোঝা উচিত ৬ মাসে সব কাজ শেষ করা সম্ভব নয় : পানিসম্পদমন্ত্রী চলতি মাসের শেষেই সারা দেশে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী সমাজ থেকে অপশক্তি দূর করতে চাই: আইনমন্ত্রী অবসর নিয়েও আর্জেন্টিনার জার্সিতে আবার মাঠে নামতে পারেন মেসি শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৬৯ চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মরদেহ, মুখে স্কচটেপ কণ্ঠের জাদুতে পাঁচ দশক, আজও অনন্য সাবিনা ইয়াসমিন পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার প্রতিমন্ত্রীর গাড়ি

সোসিয়েদাদকে হারিয়ে ধরাছোঁয়ার বাইরে রিয়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১
  • ৫৫ Time View

শিরোপার লক্ষ্যে এবার রিয়াল মাদ্রিদ যে গতিতে এগিয়ে চলছে তা রীতিমতো অবিশ্বাস্য। রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলতে গিয়ে শুরুতেই ইনজুরিতে পড়ে মাঠ ছেড়ে যেতে হয়েছে করিম বেনজেমাকে। রিয়ালের মূল স্ট্রাইকার মাঠে নেই; কিন্তু তাতেও সমস্যা হয়নি। জয় পেতে তাদের সামনে বাধা হতে পারেনি রিয়াল সোসিয়েদাদের কেউ।

ভিনিসিয়াস জুনিয়র এবং লুকা জোভিকের দুই গোলে রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে ২-০ গোলে জয় নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। এ জয়ের ফলে লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়ার সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান তৈরি করে নিলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। ১৬ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৩৯ এবং ১৫ ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৩১।

যদিও রিয়াল সোসিয়েদাদের মাঠে প্রথমার্ধে কোনো গোল করতে পারেনি রিয়াল। বিশেষ করে এই অর্ধের শুরুতেই ইনজুরিতে পড়ে বেনজেমা মাঠ থেকে বের হয়ে যাওয়ার পর নিজেদের ঘুচিয়ে নিতে সময় লেগেছে লজ ব্লাঙ্কোজদের।

দ্বিতীয়ার্ধ শুরুর পরপরই গোল আদায় করে নেয় রিয়াল। ৪৭ মিনিটে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। এর ১০ মিনিট পর গোল করেন বেনজেমার পরিবর্তে মাঠে নামা লুকা জোভিক। এই দুই গোলেই শেষ পর্যন্ত জয়-পরাজয় নির্ধারণ হয়ে যায়।

১৭ মিনিটে মাঠ থেকে বের হয়ে যেতে বাধ্য হন বেনজেমা। আজ তার ইনজুরি স্ক্যান করে দেখা হবে। এর পরই বলা যাবে, কতদিনের জন্য মাঠের বাইরে চলে গেলেন তিনি। তবে, শঙ্কার মেঘ ভালোই জমেছে। কারণ আগামী সপ্তাহেই মাদ্রিদ ডার্বি। অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হচ্ছে রিয়াল। এরপর চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারমিলানের মুখোমুখি হবে কালো আনচেলত্তির শিষ্যরা।

বেনজেমা উঠে গেলেও ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং লুকা মদ্রিচ- সবাই দারুণ পরীক্ষা নিতে শুরু করেন রিয়াল সোসিয়েদাদ গোলরক্ষক আলেক্স রেমিরোর। তবে প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের সুযোগ তৈরি করেও জালে বল জড়াতে পারেনি।

দ্বিতীয়ার্ধের শুরুতে, ৪৭ মিনিটে লুকা জোভিক বল তৈরি করে দেন ভিনিসিয়াস জুনিয়রকে। সুযোগটা কাজে লাগিয়ে মৌসুমের ১০ম গোল করে ফেলেন ব্রাজিলিয়ান এই ফুটবলার। এর পর ৫৭তম মিনিটে টনি ক্রুসের কর্নার কিক থেকে ভেসে আসা বলে মাথা লাগিয়ে সোসিয়েদাদের জালে বল জড়িয়ে দেন জোভিক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ