1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট ম্যাচ ৫০ টাকায়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১
  • ৫১ Time View

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে শনিবার (৪ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। যেখানে মাত্র ৫০ টাকা থেকে শুরু টেস্ট ম্যাচের টিকিট। করোনা বাধা কাটিয়ে এই সিরিজ দিয়েই মাঠে ফিরতে পেরেছে দর্শকরা।

মিরপুর ১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে শুক্রবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। সকাল ৯টায় টিকিট বিক্রি শুরু হয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। টিকিট রয়ে গেলে ম্যাচের দিনও পাওয়া যাবে বুথে।

ম্যাচের টিকিট মূল্য শুরু হবে মাত্র ৫০ টাকাতে। এই টাকায় খেলা দেখা যাবে ইস্টার্ন স্ট্যান্ড থেকে। এছাড়া সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিটের মূল্য ১০০ টাকা, ক্লাব হাউজ ২০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৩০০ টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৫০০ টাকা।

১৮ বছরের বেশি বয়সীদের মধ্যে কেবল দুই ডোজ কোভিড টিকা নেওয়া দর্শকেরাই মাঠে ঢুকে খেলা দেখতে পারবেন। মাঠে প্রবেশের সময় টিকার সার্টিফিকেট দেখাতে হবে। ১৮ বছরের কম বয়সীদের সার্টিফিকেট লাগবে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ