1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

দেশে আসতে প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৬১ Time View

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন প্রতিরোধে বিদেশ থেকে দেশে আসা প্রবাসীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে সরকার। এখন থেকে যে কোনো দেশ থেকে দেশে আসতে হলে ৪৮ ঘণ্টা আগের করোনা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে, যা আগে ছিল ৭২ ঘণ্টা।

আজ (বুধবার) দুপুর ১২টায় রাজধানীর বিসিপিএস মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

জাহিদ মালেক বলেন, যেসব যাত্রী আফ্রিকা অঞ্চল থেকে দেশে আসবে তাদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। দেশে আসার ৪৮ ঘণ্টা আগে করা করোনার টেস্ট রিপোর্ট নিয়ে আসতে হবে। যে কোনো দেশ থেকে টেস্ট ছাড়া কেউ এলে, তাদেরও ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে।

মন্ত্রী বলেন, কোয়ারেন্টিনের জন্য আমাদের আগের যে হোটেলগুলো ছিল, সেগুলোয় লোকজন অনেক কম। তাই অনেকগুলো আবারও তাদের স্বাভাবিক কার্যক্রমে ফিরে গেছে। আমরা আবারও তাদের আহ্বান জানাচ্ছি এবং সেগুলোতে কোয়ারেন্টিনের ব্যবস্থা করছি। আমরা বিমানবন্দর, স্থলবন্দরসহ দেশের প্রবেশ পথগুলোতে নির্দেশনা জারি করেছি যেন ওমিক্রন দেশে প্রবেশ করতে না পারে। আশা করি আমরা সফল হবো, যদি সবাই আমাদের সহযোগিতা করেন।

প্রবাসীদের দেশে না আসার আহ্বান জানিয়ে জাহিদ মালেক বলেন, যারা এ দেশ থেকে বিদেশে কর্মরত আছেন, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে যারা আছেন, তাদের প্রতি অনুরোধ আপনারা স্ব-স্ব কর্মস্থলে অবস্থান করেন। কারণ একসঙ্গে যদি আফ্রিকা থেকেই ২০ হাজার লোক দেশে চলে আসেন, আমরা কিন্তু সবাইকে কোয়ারেন্টিনের ব্যবস্থাও করতে পারব না।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী বিশ্ব এইডস দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, এইডস এবং বিভিন্ন রোগবালাই আজকাল আর কোনো বাউন্ডারি মানে না। ব্যবসা-বাণিজ্য এবং মানুষের জীবনে যেমন গতি এসেছে, তেমনি ভাইরাসেরও অনেক গতি বেড়ে গেছে। ভাইরাসে এখন অল্প সময়ের মধ্যেই পৃথিবীতে ছড়িয়ে যায়। তারপরেও আমরা যদি নিয়ম এবং নৈতিকতার মধ্যে থাকি তা হলে এইডসসহ বহু রোগ থেকে নিজেদের রক্ষা করতে পারব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া, অতিরিক্ত সচিব মুজিবুল হক ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. বারধান জান রানা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ