1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

সঠিক সময়ে তথ্য প্রচার সাংবাদিকদের বড় চ্যালেঞ্জ: স্পিকার

Reporter Name
  • Update Time : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৫৩ Time View

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। বিশ্বজুড়ে গণমাধ্যমের সুবাদে যখন যা ঘটছে, আমরা তা জানতে পারছি। এতে করে গণমাধ্যমকর্মীদের চ্যালেঞ্জ বেড়ে গেছে। নির্ধারিত সময়ে সঠিক তথ্য দেওয়াটা এখন একটি বড় চ্যালেঞ্জ।

সোমবার (২৯ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভায় প্রধান বক্তা হিসেবে তিনি এ কথা বলে।

শিরীন শারমিন বলেন, সাংবাদিকদের নির্ধারিত দিনে কোনো ছুটি নেই, প্রতিটি মুহূর্তে তাদের দায়িত্ব পালন করতে হয়। তাদের দায়িত্বের পাশাপাশি ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক কার্যক্রম সুচারুরূপে পরিচালনা করছেন। এ সংগঠনে নারীরাও সমানভাবে কাজ করে যাচ্ছেন। নারী অধিকার নিয়ে তারা কাজ করেন।

তিনি বলেন, বাংলাদেশ এখন ডিজিটাল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। কোভিড-১৯ পরিস্থিতিতে আমরা ভার্চুয়াল মাধ্যমে সংযোগ থাকতে পেরেছি ডিজিটাল দেশ হওয়ার কারণে।

স্পিকার আরও বলেন, গণমাধ্যমের সুবাদে প্রতি মুহূর্তের খবর প্রচার হচ্ছে, কোনো কিছুই আটকে রাখার সুযোগ নেই। কোনো মাধ্যমের ইতিবাচক দিক যেমন রয়েছে, তার সঙ্গে রয়েছে অনেক বড় চ্যালেঞ্জ। সঠিক সময়ে সঠিক তথ্য কে কার আগে প্রচার করবে সেটি নিয়ে এখন বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে। দেশ ডিজিটালের ছোঁয়ায় আমরা এ স্থানে পৌঁছেছি বলে মন্তব্য করেন তিনি।

ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান খানসহ অন্যান্য ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ