1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

২০৩০ সালে মাথাপিছু আয় হবে ৪ হাজার ডলার: পরিকল্পনামন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ৩৭ Time View

আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় চার হাজার ডলার হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

তিনি বলেন, করোনাকালীন সময়ে আমরা কিছু সেক্টরে লকডাউন দিয়েছি এবং প্রয়োজন অনুযায়ী কিছু সেক্টর খোলা রেখেছি। এতে করে আমাদের ব্যবসায়ীক পরিবেশটা বজায় ছিল। যা অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় আড়াই হাজার ডলার। ২০৩০ সালের মধ্যে এই আয় দাঁড়াবে চার হাজার ডলারে।

আজ রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, আমরা বাংলাদেশের মানুষকে সম্পূর্ণভাবে সাফল্যমণ্ডিত করতে চাই; কোনো একটি নির্দিষ্ট দিক থেকে নয়। সরকারের উন্নয়নের ধারায় ইউনিয়ন পর্যায়ও এখন অনেক উন্নত। সেখানেও এখন ডিজিটালি কাজ চলছে। দেশের কোনো মানুষই বর্তমানে আর না খেয়ে থাকে না। এই ধারাবাহিকতায় আমরা স্বল্পোন্নত দেশ হিসেবে করোনার মধ্যেও অনেক ভালোভাবে অর্থনীতি সচল রাখতে পেরেছি।

তিনি বলেন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নীত হওয়ার পথে বাংলাদেশ চ্যালেঞ্জ মোকাবিলায় ক্রমাগত কাজ করে যাচ্ছে এবং দেশের অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ