1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

অহেতুক নয়, যখনই প্রয়োজন তখনই গ্রেফতার: দুদক চেয়ারম্যান

Reporter Name
  • Update Time : রবিবার, ২১ নভেম্বর, ২০২১
  • ৩৮ Time View

অহেতুক আসামি গ্রেফতার নয়। যখনই প্রয়োজন, তখনই গ্রেফতার হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মঈনউদ্দিন আবদুল্লাহ।

রোববার (২১ নভেম্বর) বিকেলে দুদকের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংস্থাটি আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

দুর্নীতি মামলার আসামিদের কেন গ্রেফতার করা হয় না, এ বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন, দুদক অযথা কাউকে হয়রানি করতে চায় না। যখনই গ্রেফতার করার প্রয়োজন হবে, তখনই আসামিদের গ্রেফতার করা হবে।

মঈনউদ্দিন আবদুল্লাহ বলেন, জনগণের উদ্দেশ্যে একটাই মেসেজ দুর্নীতি করবেন না, দুর্নীতি যারা করে তাদের বর্জন করবেন। তাদেরকে ঘৃণা করেন। দুর্নীতির টাকা দিয়ে স্ত্রী-সন্তানকে খাওয়াবেন না। বাচ্চাদেরকে বলব, তোমরা দুর্নীতিবাজ পিতার সন্তান হয়ে থাকবে কি না চিন্তা করে দেখ। স্ত্রীদের বলব, আপনারা দুর্নীতিবাজ স্বামীর অর্থে চলবেন কি না চিন্তা করে দেখবেন। আর যারা চাকরি করছেন, তাদের বলব আপনারা দুর্নীতিবাজ নিয়োগদাতার চাকরি করবেন কি না ভাবুন। এটাই জনগণের প্রতি আমার আহ্বান।

অনুষ্ঠানে দুদক কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান, কমিশনার (তদন্ত) জহুরুল হক ও দুদক সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারসহ দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ