1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

প্রথম টি-টুয়েন্টিতে আজ মুখোমুখি পাকিস্তান-বাংলাদেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১
  • ৫৪ Time View

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু হবে আজ দুপুর দুইটায়।

বিশ্বকাপের হতাশা ভুলে পরাশক্তি পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে ফিরতে চায় টাইগাররা। সাকিব-মুশফিকের শূন্যতায় নড়বড়ে ব্যাটিং লাইনআপ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। যদিও সাম্প্রতিক পারফর্ম বিবেচনায় বাংলাদেশের চেয়ে বাবর আজম বাহিনী এগিয়ে থাকলেও হোম অব ক্রিকেটের অতীত রেকর্ড কেবল টাইগারদের হয়েই কথা বলছে।

সদ্য শেষ হওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ছোট ফরম্যাটের ক্রিকেটে সিরিজ জিতেই বিশ্বকাপে গিয়েছিল মাহমুদউল্লাহ বাহিনী। তাই নিজেদের কন্ডিশন আর মিরপুরের চেনা-জানা উইকেটে আবারও সেরা ফর্মে ফেরার পালা।

আজকের ম্যাচে অভিষেকের অপেক্ষায় ইয়াসির রাব্বি ও সাইফ হাসান। ফেরার মঞ্চ রাঙাতে প্রস্তুত নাজমুল শান্তও। বিপরীতে শাহীন আফ্রিদি-হারিস রউফের পেস অ্যাটাক সামলানোর কঠিন পরীক্ষা দিতে হবে নাইম-শান্তদের।

শুক্রবার প্রথম টি-টুয়েন্টির পর একই ভেন্যুতে ২০ ও ২২শে নভেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ। এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬শে নভেম্বর শুরু প্রথম টেস্ট। আর ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট হবে ঢাকাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ