1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

আবারও অলিম্পিকের দ্রুততম মানব উসাইন বোল্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ আগস্ট, ২০১২
  • ১৩৭ Time View

আবারও অলিম্পিকের দ্রুততম মানব হলেন উসাইন বোল্ট। বেইজিংয়ের চেয়েও কম সময়ে ১০০ মিটার দৌড়ালেন গতিদানব। লন্ডনে তার সময় লেগেছে ৯.৬৩ সেকেন্ড।

সেই ধনুক অ্যাকশন, স্বভাব সুলভ উদযাপন দেখেছে বিশ্ব। ১০ সেকেন্ডেরও কম সময়ের খেলা দিয়ে জ্যামাইকান মহানায়ক জিতে নিলেন বিশ্বের কোটি কোটি ভক্তের হৃদয়।

১০০ মিটারের বিশ্বরেকর্ড তার। ২০০৯ সালে বার্লিন বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৯.৫৮ সেকেন্ডে হয়েছিলেন বিশ্বের দ্রুততম মানব। বেইজিংয়ে অলিম্পিক গেমসে ৯.৬৯ সেকেন্ড লেগেছিলো তার। অলিম্পিক রেকর্ডকেও নতুন করে লেখালেন।

বোল্টের স্বদেশি ইউহান ব্লেক হয়েছেন দ্বিতীয়। তার সময় লেগেছে ৯.৭৫ সেকেন্ড। এটিও অলিম্পিক রেকর্ড। তৃতীয় হয়েছেন যুক্তরাষ্টের জাস্টিন গ্যাটলিন। ৯.৭৯ সেকেন্ডে বিশ্বের তৃতীয় সেরা গতি মানব তিনি।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ