1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

ব্রাজিলের বিপক্ষে ফিরছেন মেসি, দেখুন সম্ভাব্য একাদশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১
  • ৩৩ Time View

মাত্রই ইনজুরি থেকে সেরে ওঠায় উরুগুয়ের বিপক্ষে ম্যাচে শুরু থেকে নামানো হয়নি আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে। তবে ম্যাচ খেলার মতো ফিট থাকায় শেষের ১৫ মিনিট তাকে খেলিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

সেদিন কোনো সমস্যা হয়নি মেসির। যা দলের জন্যও ছিল স্বস্তিদায়ক। তাই বুধবার ব্রাজিলের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশেই রাখা হবে আর্জেন্টিনা অধিনায়ককে। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন দলের কোচ স্কালোনি।

তিনি বলেছেন, ‘সে (মেসি) আগেরদিনই শারীরিকভাবে ফিট ছিল। শেষ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নেই কিছু সময় খেলানোর। যা তার জন্য ভালো ছিল। কারণ মাঠে নামার অনুভূতি সবসময়ই দারুণ। সে এখন আরও ভালো আছে। আগামীকালের ম্যাচে শুরুর একাদশেই থাকবে।’

চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ সবসময়ই কঠিন। তার ওপর কোপা আমেরিকার ফাইনালের পর এটিই হতে চলেছে দুই দলের প্রথম পূর্ণাঙ্গ ম্যাচ। তাই তো স্কালোনির ভাষ্য, ‘খুব চ্যালেঞ্জিং ম্যাচ হতে চলেছে। বাছাইয়ে তারাই শীর্ষে রয়েছে এবং এরই মধ্যে বিশ্বকাপ টিকিট পেয়ে গেছে।’

এরই মধ্যে লাতিন অঞ্চলের বাছাইপর্ব থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। এখন পর্যন্ত খেলা ১৩ ম্যাচে ব্রাজিলের সংগ্রহ ৩৪ পয়েন্ট। সমান ম্যাচে আর্জেন্টিনার ঝুলিতে রয়েছে ২৮ পয়েন্ট। বুধবারের ম্যাচটিতে আর্জেন্টিনা জিতলে তাদের পয়েন্ট হয়ে যাবে ৩১ এবং প্রায় নিশ্চিতই হয়ে যাবে কাতার বিশ্বকাপের টিকিট।

বাংলাদেশ সময় বুধবার ভোর সাড়ে ৫টায় আর্জেন্টিনার সান জুয়ান ডেল ভিসেন্তেনারিওতে হবে সুপার ক্লাসিকো ম্যাচটি। এই ম্যাচের শুরুর একাদশে মেসিকে ফেরানো হলেও, স্কোয়াডে থাকা একঝাঁক তরুণ খেলোয়াড়কে সান জুয়ানে নিচ্ছে না আর্জেন্টিনা। অর্থাৎ অভিজ্ঞতা দিয়েই ব্রাজিলকে হারানোর পরিকল্পনা তাদের।

ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মোলিনা/গনজালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কস আকুনা, রদ্রিগো ডি পল, লেয়ান্দ্র পারেদেস/গুইদো রদ্রিগেজ, জিওভানি লো সেলসো, অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ ও লিওনেল মেসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ