1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ছেলের ফোন পেয়ে বাবাকে কোহলীদের কোচ করলেন সৌরভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১
  • ৫৩ Time View

প্রথমে কিছুতেই কোচ হতে রাজি ছিলেন না। কিন্তু হঠাৎ করেই প্রাক্তন সতীর্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায় ভারতীয় দলের কোচ হতে রাজি হয়ে যান রাহুল দ্রাবিড়। কী ভাবে রাহুলের মতো আপাত শান্ত এবং কঠিন মানসিকতার মানুষকে রাজি করানো গেল? এক অনুষ্ঠানে গিয়ে মজা করে তার উত্তর দিয়েছেন সৌরভ।

টি২০ বিশ্বকাপের জন্য তিনি এখন আমিরশাহিতে। সেখানেই শারজা আন্তর্জাতিক বইমেলায় উপস্থিত হয়ে এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেছেন, “আসলে দ্রাবিড়ের ছেলের থেকে একটা ফোন পেয়েছিলাম। ও বলেছিল বাবা নাকি ওর প্রতি খুব কঠোর। তাই আমি যাতে ওর বাবাকে নিয়ে যাই তার অনুরোধ করেছিল। এরপরেই আমি দ্রাবিড়কে ফোন করে বলি এ বার ওর জাতীয় দলে যোগ দেওয়ার সময় হয়েছে।” সৌরভের কথায় হাসির রোল ওঠে অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে।

দ্রাবিড়ের সঙ্গে নিজের সম্পর্কের প্রসঙ্গও উঠে এসেছে সৌরভের কথায়। বলেছেন, “আমরা একসঙ্গে বড় হয়েছি, একসঙ্গে ক্রিকেট খেলা শুরু করেছি এবং দু’জনের কেরিয়ারের বেশিরভাগ সময়টাই একসঙ্গে খেলেছি। তাই ওকে কোচ হিসেবে নিয়ে আসার সিদ্ধান্ত আমাদের কাছে সহজ ছিল এবং সেটাই আমরা করেছি।”

উল্লেখ্য, ভারতীয় দলের কোচ হিসাবে দ্রাবিড়ের প্রথম কাজ হতে চলেছে নিউজিল্যান্ড সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের আগে ইতিমধ্যেই জয়পুরে পৌঁছে গিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ