1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

শরীয়তপুরে মধ্যরাতে হোটেলের পার্কিংয়ে অগ্নিকাণ্ড, ভবনের ছাদ থেকে ১৭ জনকে উদ্ধার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ Time View

শরীয়তপুর শহরে একটি বহুতল ভবনে থাকা আবাসিক হোটেলের পার্কিংয়ে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে নিচতলার পার্কিংয়ে থাকা ১২টি মোটরসাইকেল ও ১টি ব্যক্তিগত গাড়ি পুড়ে গেছে। এ সময় ভবনের ছাদে আশ্রয় নেওয়া ১৭ জনকে উদ্ধার করা হয়েছে।

গতকাল রাত দেড়টার দিকে শহরের ঢাকা–শরীয়তপুর সড়কের পাশে শরীয়তপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়–সংলগ্ন নুর হোটেল ইন্টারন্যাশনালের ছয়তলা ভবনে এ ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত দেড়টার দিকে হোটেল ভবনের নিচতলার পার্কিং এলাকায় থাকা একটি কার থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে গাড়িটির একটি চাকায় বিস্ফোরণের মতো শব্দ হয়। পরে গাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ হয় এবং আগুন দ্রুত পার্কিং এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন ভবনের ওপরের অংশেও ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের সময় হোটেলের ভেতরে ১৭ জন অবস্থান করছিলেন। আগুনের তীব্রতা বাড়তে থাকায় তাঁরা নিচে নামতে না পেরে নিরাপদ আশ্রয়ের জন্য ভবনের ছাদে উঠে যান। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশ আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ভবনের ছাদে আটকে থাকা ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডে পার্কিং এলাকায় থাকা ১২টি মোটরসাইকেল ও ১টি কার সম্পূর্ণ পুড়ে গেছে। তবে আগুনে ভবনের অন্যান্য অংশের কী পরিমাণ ক্ষতি হয়েছে এবং মোট আর্থিক ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শরীয়তপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিদর্শক শংকর বিশ্বাস বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ভবনের পার্কিং এলাকায় থাকা একটি কার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে। পুরো বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

অগ্নিকাণ্ডে আহত কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পালং মডেল থানার উপপরিদর্শক সুধাংশু সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ভবনে আটকে পড়া ব্যক্তিদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। তাঁদের উদ্ধার করতে গিয়ে চার-পাঁচজন আহত হয়েছেন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ