1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

রাজধানীর ১ লাখ ৩৪ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
  • ৪১ Time View

রাজধানীর বিভিন্ন স্কুলে ১২ থেকে ১৭ বছর বয়সী প্রায় দেড় লাখ শিক্ষার্থী করোনার টিকা নিয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর থেকে শিক্ষার্থী টিকাদান কার্যক্রম শুরু হয়। বুধবার (১০ নভেম্বর) পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ২৪৯ জন শিক্ষার্থী টিকা নিয়েছে।

গত ১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে টিকা কার্যক্রম শুরু করা হয়। পরদিন থেকে রাজধানী ঢাকার হার্ডকো ইন্টারন্যাশনাল স্কুল, সাউথপয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, চিটাগং গ্রামার স্কুল, ঢাকা কমার্স কলেজ, কাকলি হাইস্কুল অ্যান্ড কলেজ, সাউথ ব্রিজ স্কুল, স্কলাসটিকা স্কুল কেন্দ্রে টিকা কার্যক্রম চলছে।

মাউশির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রতিদিন আটটি শিক্ষা প্রতিষ্ঠানের টিকা কেন্দ্র থেকে প্রায় ১৮ হাজার টিকা দেওয়া হচ্ছে। এ পর্যন্ত ১ লাখ ৩৪ হাজার ২৪৯ জন শিক্ষার্থীকে প্রথম ডোজের টিকা দেওয়া হয়েছে। তবে আগামী সপ্তাহ থেকে সক্ষমতা অনুযায়ী কেন্দ্রগুলোতে আরও বেশি টিকা দেওয়া হবে।

এ বিষয়ে জানতে চাইলে মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী বলেন, ‘প্রতিদিন প্রত্যেক কেন্দ্রে দুই থেকে আড়াই হাজার শিক্ষার্থী টিকা পাচ্ছে। আগামী সপ্তাহ থেকে কেন্দ্রের ধারণক্ষমতা অনুযায়ী টিকা দেওয়া বাড়ানো হবে। ডিসেম্বর পর্যন্ত টিকাদান অব্যাহত থাকবে। আশা করছি, এর মধ্যে আমরা সব শিক্ষার্থীকে টিকার আওতায় নিয়ে আসতে পারবো।’ ​

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ