1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ডিজিটাল নজরদারিতে শাহজালাল বিমানবন্দর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান

বাংলাদেশেকে ২০ লাখ টিকা উপহার দেবে ফ্রান্স

Reporter Name
  • Update Time : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ৪২ Time View

ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশকে করোনা ভাইরাসের ২০ লাখ টিকা উপহার দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

আজ বুধবার (১০ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

ফ্রান্সে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে ফ্রান্সের পক্ষ থেকে বাংলাদেশকে ২০ লাখ টিকা উপহারের ঘোষণা দেওয়া হয়।

মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে প্যারিস সফরের প্রথম দিনে এলিসি প্রাসাদে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রাসাদে পৌঁছলে প্রেসিডেনশিয়াল গার্ডরা প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেন। এর পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দফা ছবি তোলেন। পরে দুই নেতা এলিজি প্রাসাদে এক সঙ্গে মধ্যাহ্ন ভোজ এবং বৈঠক করেন।

এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, প্যারিসে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত খন্দকার মোহাম্মদ তালহা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ