1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

শারাপোভাকে কাঁদিয়ে অলিম্পিকের স্বর্ণ সেরেনার

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ আগস্ট, ২০১২
  • ১৩৮ Time View

অলিম্পিকে টেনিসের এককে প্রথম বারের মতো স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। একতরফা ফাইনালে রাশিয়ার মারিয়া শারাপোভাকে হারান সাবেক বিশ্বসেরা।

সেরেনার বিপক্ষে দাঁড়াতেই পারেননি শারাপোভা। প্রথম সেটে তাকে ৬-০ গেমে উড়িয়ে দেন মার্কিন তারকা। দ্বিতীয় ও শেষ সেটে রুশ সুন্দরীকে ৬-১ গেমে হারিয়ে প্রথম বারের মতো প্রতিযোগিতার স্বর্ণ পদকে চুমু খান সেরেনা।

৩০ বছর বয়সী সেরেনা বোন ভেনাস উইলিয়ামসের সঙ্গে জুটি গড়ে প্রতিযোগিতার দ্বৈত ইভেন্টের দুটি স্বর্ণ পদক জিতেছেন। এর মধ্যদিয়ে মহিলা টেনিসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে গ্ল্যান্ড স্ল্যাম চক্র পূর্ণ করার পাশাপাশি জিতেছেন অলিম্পিক স্বর্ণ পদক। জার্মানির লিজেন্ড স্টেফি গ্রাফের সঙ্গে তার তুলনা করা যায়। ১৯৮৮ সালে একই বছরে পাঁচটি শিরোপা জেতেন গ্রাফ।

শারাপোভাকে ফাইনালে হারিয়ে আরেকটি রেকর্ড টপকে গেছেন সেরেনা। ১৯২০ সালে আন্টিওয়াপের ফাইনালে সুজান্নে লেঙলেন ৬-৩ ও ৬-০ গেমে জেতেন দোরোথি হোলমানের বিপক্ষে। একই সঙ্গে অলিম্পিকের ইতিহাসে প্রথম মহিলা খেলোয়াড় হিসেবে টেনিসের দ্বৈত ও এককের ইভেন্টে সেরেনা স্বর্ণ জিতলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ