1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী এখনো ঠিক হয়নি : চিফ হুইপ কাল লন্ডনে ফিরে যাচ্ছেন ইলিয়াস কাঞ্চন মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এনার্জি সেক্টরে প্রাইভেট ইনভেস্টমেন্ট নিয়ে সরকার আগ্রহী : জ্বালানি মন্ত্রী বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতায় সরকার প্রস্তুত : প্রধানমন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে : শিক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় গাছ বাঁচিয়ে রাখার লক্ষ্য সরকারের : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৮ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্টের সাক্ষাৎ

১৫ নভেম্বর থেকে মিলবে ভারতীয় টুরিস্ট ভিসা: হাইকমিশনার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
  • ৪২ Time View

করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় দীর্ঘ দিন বন্ধ থাকার পর আগামী ১৫ নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

মঙ্গলবার (০৯ নভেম্বর) সকাল সোয়া ৭ টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

হাইকমিশনার বলেন, ১৫ নভেম্বর থেকে আমরা ট্যুরিস্ট ভিসা চালু করছি। যাতে করে বর্তমান করোনাকালেও ভ্রমণ শুরু হয়। এখন ১২০ দিন মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে। এ ভিসায় সর্বোচ্চ ৩০ দিন ভারতে অবস্থান করা যাবে এবং শুধু আকাশ পথের জন্য। কারণ এখনও সব জায়গায় করোনার ভয় আছে। আশা করছি, দ্রুত সড়ক ও রেলপথে ভারত ভ্রমণের জন্যও ট্যুরিস্ট ভিসা চালু করা হবে।

দুই দেশের সম্পর্কের কথা উল্লেখ করে ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি। দুই দেশের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে।

এ সময় হাইকমিশনারের সঙ্গে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আক্তার ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ