1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

রৌপ্য পেলেন ভারতের বিনয় কুমার

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ আগস্ট, ২০১২
  • ১২৬ Time View

অলিম্পিকে ২০ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টে রৌপ্য জিতেছেন ভারতের বিনয় কুমার। দেশটির ইতিহাসে গত ১০০ বছরের মধ্যে প্রতিযোগিতার ব্যক্তিগত ইভেন্টে দ্বিতীয় পদক এটি। একই সঙ্গে লন্ডন অলিম্পিকের প্রথম রৌপ্যটিও ঘরে তুলেছে ভারত।

প্রতিযোগিতার পদকের জন্য ভারতীয় শ্যুটার বিনয় কুমার ২৫ মিটার র‌্যাপিড ফায়ার পিস্তল ইভেন্টের শেষ রাউন্ডে লক্ষ্য নির্ধারণ করেন পাঁচটি শটের ওপর। তিনি ভালো করেই জানতেন নিখুঁত পাঁচটি শট নিলেও স্বর্ণ পাবেন না। কারণ তার ও কিউবার প্রতিদ্বন্দ্বী লিউরিস পুপোর মধ্যে ব্যবধান ছিলো অনেক। আর এটি টপকানো সম্ভব ছিলো না পক্ষে। ফাইনাল রাউন্ডের পাঁচটি শট দারুণ ভাবে শেষ করার পাশাপাশি মোট ৩৪ শট নেন পুপো।

পুপোর সঙ্গে আট রাউন্ডের যুদ্ধ শেষে রৌপ্য জেতেন বিনয় কুমার। ২৮৫ স্কোর করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেন। এরপর প্রথম সাতটি রাউন্ডে করেন ২৮ শট। রাউন্ড শেষ করেন ৩০ শটে। আট রাউন্ডের প্রতিটিতে পাঁচ শটের সিরিজে ৪০টি শটের মধ্যে ৩০টি টার্গেট শট নিতে পেরেছেন ২৬ বছর বয়সী সেনাবাহিনীর এই সুবেদার।

রৌপ্য জয়ের পর বিনয় বলেন, ‘আমার ওপর অনেক চাপ ছিলো। কিন্তু নিজের প্রথম অলিম্পিকে পদক জিততে পেরে খুশি। এই ইভেন্টে নিজের পরিকল্পনাগুলো ভালোভাবে কার্যকর করতে পেরেছি আমি।’ যদিও বিনয় কুমারের শেষ রাউন্ডটি আশাব্যঞ্জক ছিলো না। কারণ সম্ভাব্য পাঁচটি শটের মধ্যে তিনি নিয়ে ছিলেন মাত্র দুটি শট।

২০১০ সালে কমনওয়েলথ গেমসে দ্বৈত স্বর্ণ পদক জেতেন ভারতের হিমাচল প্রদেশের এই শ্যুটার। নিজের পদকটি প্রদেশকে উৎসর্গ করেছেন। এই ইভেন্টের স্বর্ণ জিতেছেন পুপো ও ব্রোঞ্জ পদক পেয়েছেন চীনের ফেং দিং।

বিনয়ের রৌপ্য জয়ের মধ্যদিয়ে লন্ডন অলিম্পিকে শ্যুটিংয়ে দ্বিতীয় সাফল্য পেয়েছে ভারত। এর আগে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন গগন নারাং।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ