1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

১২-১৭ বছরের শিক্ষার্থীদের টিকা নিতে তথ্য দেওয়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১
  • ৩৮ Time View

রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহের নির্দেশ দিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মাউশির মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুকের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মাউশি আওতাধীন ঢাকা মহানগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এসব প্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের তথ্য ছক আকারে পূরণ করে ১৯ অক্টোবরের মধ্যে ই-মেইলে (student.vaccination2021@gmail.com) পাঠাতে হবে।

বিষয়টি অতি জরুরি উল্লেখ করে তথ্যছকে শিক্ষার্থীদের ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর, নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের কোড, জন্ম তারিখ ও অভিভাবকের মোবাইল নম্বর দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল হাসপাতালে ১২-১৭ বছর বয়সী মাধ্যমিক শিক্ষার্থীদের পরীক্ষামূলকভাবে টিকা দেওয়ার কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে ৩০ লাখ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ