1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ ব্যাংকের ২০০০ কোটি টাকার প্রাক-অর্থায়ন তহবিলে যুক্ত হলো এমটিবি বন্ধ কারখানা চালু করতে পুনঃঅর্থায়ন স্কিমের নীতিমালা সংশোধন বিতর্কে ককরোচ পার্টি, বিদেশি অর্থ ও পাকিস্তান যোগের অভিযোগ মোদী সরকারের আমদানির খরচ বাড়ায় বৈদেশিক বাণিজ্যে চাপ: অর্থবছরের প্রথম প্রান্তিকে বেড়েছে বাণিজ্য ঘাটতি ক্লাসরুমে ‘জয় বাংলা’ স্লোগান, ৯ শিক্ষার্থীকে ছাড়পত্র আন্তঃবাহিনী ফুটবল প্রতিযোগিতায় সেনাবাহিনী চ্যাম্পিয়ন সাফ ফুটবলের লড়াই শুরু ঢাকায় বরিশালে ফুটবল তুলতে নেমে কীর্তনখোলায় ডুবে কিশোর নিখোঁজ শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

জনবিচ্ছিন্ন বলেই স্থানীয় সরকার নির্বাচন বর্জন করেছে বিএনপি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১
  • ৭৮ Time View

জনবিচ্ছিন্ন হয়েছে বলেই স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ভোট বর্জন করেছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার দুপুরে অফিসার্স ক্লাবে দৈনিক বিজনেস বাংলাদেশ পত্রিকার পঞ্চম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠান শেষে এমন মন্তব্য করেন তিনি।

ক্ষমতায় থাকাকালীন বিএনপি ত্রাসের নির্বাচন করেছে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন যেভাবে ভোট করতো ১০ হোন্ডা, ২০টা গুণ্ডা ভোট ঠান্ডা, এটা কি ভোটের পরিবেশ? মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে এটাই আমার প্রশ্ন। অথবা তার কাছে ভোটের পরিবেশ বলতে বুঝায় বিএনপি জয়লাভ করবে সে নিশ্চয়তা আগে থেকে বিধান করতে হবে। বাংলাদেশে ভোটের অবাধ, সুষ্ঠু পরিবেশ আছে বিধায় সুষ্ঠু ভোট হচ্ছে। সুষ্ঠু ভোট হয়েছে বিধায় অনেক জায়গায় বিএনপি জয়লাভ করেছে। তারা জনবিচ্ছিন্ন হয়েছে বিধায় স্থানীয় সরকার নির্বাচনেও অংশগ্রহণ করতে পারেনি। যে নির্বাচনে বিএনপি জয়লাভ করবে তাকেই সুষ্ঠু ভোট বুঝায় তারা।

গণমাধ্যমের দায়িত্বশীলতা প্রয়োজন উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, গণমাধ্যমের বিকাশ ছাড়া রাষ্ট্রের বিকাশ সম্ভব নয়, একারণে গণমাধ্যমের বিকাশের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী। সমাজে অনাচার হলে, কেউ দুর্নীতি করলে গণমাধ্যম তার সমালোচনা করবে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, পাশাপাশি দেশের অর্জনের সংবাদগুলো প্রচার করে বিশ্বকে জানাতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ