1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সাউথইস্ট ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের মুনাফা কমেছে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ আগস্ট, ২০১২
  • ৯৭ Time View

পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই ব্যাংকের পরিচালনা পর্ষদ অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষিকীতে ব্যাংক দু’টির মুনাফা কমেছে। ব্যাংক দু’টি হলো- সাউথইস্ট ব্যাংক এবং ন্যাশনাল ব্যাংক।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সাউথইস্ট ব্যাংক: সাউথইস্ট ব্যাংক ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা (নন কন্ট্রোলিং সুদ বাদ দিয়ে) হয়েছে ১০১ কোটি ৮২ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ১৭ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ১২৭ কোটি ৭৪ লাখ ৮০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ দশমিক ৪৬ টাকা।

সুতরাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে কোম্পানিটির মুনাফা কমেছে ২৫ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকা।

অন্যদিকে গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা (নন কন্ট্রোলিং সুদ বাদ দিয়ে) হয়েছিল ৭৫ কোটি ৪৪ লাখ টাকা এবং শেয়ার প্রতি লাভ হয়েছিল (ইপিএস) ০ দশমিক ৮৬ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৬৯ কোটি ৩১ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৭৯ টাকা।

ন্যাশনাল ব্যাংক: ন্যাশনাল ব্যাংক ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা (নন কন্ট্রোলিং সুদ বাদ দিয়ে) হয়েছে ১৩৯ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৯৮ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট লাভ হয়েছিল ৩২২ কোটি ২২ লাখ ৩০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ দশমিক ২৭ টাকা।

সুতরাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে কোম্পানিটির মুনাফা কমেছে ১৮২ কোটি ৮৪ লাখ ৫০ হাজার টাকা।

অন্যদিকে গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী নিট লোকসান (নন কন্ট্রোলিং সুদ বাদ দিয়ে) হয়েছিল ২২ কোটি ৫৫ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লোকসান (ইপিএস) ০ দশমিক ১৬ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১৮৭ কোটি ৭৮ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৩২ টাকা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ