1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

মা হলেন অভিনেত্রী নাজিরা মৌ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৪৯ Time View

প্রথম মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী ও মডেল নাজিরা মৌ। গতকাল রাত ১০টা ৫৪ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন তিনি।

নাজিরা মৌ নিজেই গণমাধ্যমকে এ সুখবরটি জানিয়েছেন। মেয়ের নাম মাইরা রহমান রাখা হয়েছে বলেও জানান তিনি।
মৌ তার মেয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

জানা গেছে, মা ও মেয়ে দুইজনই সুস্থ আছেন। নির্ধারিত সময়ের ২৪ দিন আগে সিজারের মাধ্যমে জন্ম হয় কন্যা মাইরা রহমানের। তবে হাসপাতালে তাদের আরও দুই/তিন দিনের মতো থাকতে হবে।

চলতি বছরের ২০ জানুয়ারি যুক্তরাজ্য প্রবাসী মিজানুর মুরাদ রহমানকে বিয়ে করেন মৌ। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী।

২০০৬ সালে বিনোদন বিচিত্রা প্রতিযোগিতায় রানারআপ হয়ে মিডিয়ায় আসেন নাজিরা মৌ। ২০০৭ সালে দেবাশীষ বিশ্বাসের নাটক দিয়ে অভিনয়ে পথচলা শুরু তার। তবে এর পরের ৮ বছর শুধু র‌্যাম্প মডেল ও বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি। ২০১৫ সাল থেকে টেলিভিশনে নিয়মিত অভিনয় করছেন। মূলত বিজ্ঞাপনে কাজ করে পরিচিতি পান অভিনেত্রী নাজিরা মৌ। তবে তিনি মডেলিংয়ের পাশাপাশি নাটকেও কাজ করেছেন। শুরুতেই তৌকীর আহমেদ ও অপূর্বসহ জনপ্রিয় অভিনেতাদের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি।

ছোটপর্দার গণ্ডি পেরিয়ে কাজ করছেন রুপালী পর্দায়ও। নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তাও পান এই গ্ল্যামারকন্যা।

নাজিরা মৌ অভিনীত প্রথম চলচ্চিত্র ‘নন্দিনী’। এতে মৌয়ের বিপরীতে অভিনয় করছেন ভারতের প্রখ্যাত অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ