1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতীয়তাবাদের জোয়ারে নির্বাচনী জয়, জোট আলোচনায় অনুতিন গাজার রাফায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা চার ব্যক্তিকে হত্যার দাবি ইসরাইলের যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ইরান ভীত নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না : আরাকচি তিন পেসারের দুর্দান্ত নৈপুণ্যে জয় দিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের জকোভিচ-নাদাল-ফেদেরারের পাশে এলিট লিস্টে জায়গা করে নিলেন আলকারাজ ইরানে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ঘনিষ্ঠ শীর্ষ রাজনীতিবিদরা গ্রেপ্তার নির্বাচন ঘিরে পাহাড়ে সেনাবাহিনীর টহল জোরদার বাংলাদেশের সমর্থনে আইসিসিকে পাকিস্তানের ‘তিন শর্ত’ সাতসকালেই বাড়ল স্বর্ণের দাম আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপি চেয়ারম্যান ও জামায়াত আমির

রেকর্ড গড়েও বিদায় মুম্বইয়ের, প্লে-অফে কলকাতা

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ অক্টোবর, ২০২১
  • ২৮ Time View

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর থেকে বিদায় নিলো গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। কলকাতা নাইট রাইডার্সের নেট রান রেট টপকে প্লে-অফে যেতে হলে ১৭১ রানের ব্যবধানে জয় পেতে হতো মুম্বাইকে। অর্থাৎ সানরাইজার্স হায়দরাবাদকে ৬৫ রানের মধ্যে অলআউট করার দরকার ছিল। কিন্তু ৬৫ রান হায়দরাবাদ মাত্র ১ উইকেট হারিয়ে তুলে ফেলে। আর তাতেই বিদায় নিশ্চিত হয় আইপিএলের পাঁচবারের চ্যাম্পিয়নদের। প্লে-অফ নিশ্চিত হয় কেকেআরের।

এলিমিনেটর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।

অবশ্য বড় ব্যবধানে জয় পাওয়ার প্রথম কাজটা করে রেখেছিল মুম্বাই। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২৩৫ রান তোলে মুম্বাই। আর সেটা সম্ভব হয় ঈশান কিষান ও সূর্যকুমার যাদবের ব্যাটিং তাণ্ডবে।

ঈশান মাত্র ৩২ বলে ১১টি চার ও ৪ ছক্কায় ৮৪ রানের টর্নেডো ইনিংস খেলেন। মাত্র ১৬ বলেই করেন ফিফটি। তাতে হয়ে যান আইপিএলের দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান। এর আগে কিরেন পোলার্ড ও হার্দিক পান্ডিয়ার সঙ্গে যৌথভাবে দ্রুততম হাফ সেঞ্চুরিয়ান ছিলেন তিনি। তিনজনেই ১৭ বলে করেছিলেন ফিফটি। তাদের দুজনকে পেছনে ফেলে আজ রেকর্ড গড়েন ঈশান।

এরপর ৪০ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ঝড় তোলেন সূর্যকুমার। তাতে ৯ উইকেট হারিয়ে ২৩৫ রানের বড় সংগ্রহ দাঁড় করে হাল না ছাড়া মুম্বাই। যদিও শেষ পর্যন্ত তারা সফল হয়নি। কিন্তু চেষ্টার তো ত্রুটি রাখেনি রোহিত শর্মারা।

বল হাতে অরেঞ্জ আর্মিদের হয়ে ৪টি উইকেট নেন জ্যাসন হোল্ডার। আর ২টি করে উইকেট নেন রশিদ খান ও অভিষেক শর্মা।

জবাবে ৮ উইকেট হারিয়ে ১৯৩ রান করতে সক্ষম হয় হায়দরাবাদ। তাতে শেষ ম্যাচে ৪২ রানের জয় নিয়ে বিদায় নেয় মুম্বাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ