1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেন চালু ৯ মাসে ইসলামী ব্যাংকের লোকসান বেড়ে ৩২৮৫ কোটি টাকা এআইভিত্তিক সাইবার নিরাপত্তা নীতিমালা প্রণয়ন করছে কেন্দ্রীয় ব্যাংক পর্যটন উন্মুক্ত, জাহাজ অনুমোদনে আটকে সেন্ট মার্টিন ভ্রমণ কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু হতে পারে ৫ নভেম্বর ‘অনৈতিক সুবিধা গ্রহণ’: খুলনা রেঞ্জের ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার এইচএসসি পাস করল জেলা ছাত্রদল সভাপতির ছেলে, ‘বিতর্কে’ কমিটি বিলুপ্ত এমপি-মন্ত্রী হওয়ার প্রস্তাব তো বিএনপি-আওয়ামী লীগই দিয়ে রেখেছে: চরমোনাই পীর বাবরকে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়ায় গিয়ে অনুশীলনের পরামর্শ ইউসুফের ঢাকায় এনআরবি ওয়ার্ল্ড সামিট, আসবেন হাজারের বেশি প্রবাসী

ব্যাংকগুলো নিজেদের জন্য জমি-ভবন কিনতে পারবে না

Reporter Name
  • Update Time : বুধবার, ১ আগস্ট, ২০১২
  • ১৩৩ Time View

এখন থেকে তফসিলি ব্যাংকগুলো নিজেদের জন্য জমি, ভবন বা ফ্লোর স্পেস কিনতে অথবা ইজারা নিতে পারবে না। তবে ব্যাংকের প্রধান কার্যালয় এবং সিটি করপোরেশন এলাকায় শাখা করার জন্য তা করা যাবে। তবে সে ক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিতে হবে।

সোমবার বাংলাদেশ ব্যাংক এক প্রজ্ঞাপন জারি করে এই কথা জানায়। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং নীতি ও প্রবিধি বিভাগ থেকে এটি জারি করা হয়।

এতে বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয়ের নিজস্ব ব্যবহার ছাড়া অন্য কোনো প্রয়োজনে জমি, ভবন অথবা ফ্লোর স্পেস ক্রয় কিংবা ১০ বছরের বেশি সময়ের জন্য ইজারা নেওয়া যাবে না। তবে সিটি করপোরেশন এলাকায় শাখা করার জন্য ফ্লোর স্পেস ক্রয় অথবা ইজারা নেওয়া যাবে।

প্রজ্ঞাপনে বলা হয়, এজন্য ব্যাংকগুলোকে পর্ষদের অনুমোদন সাপেক্ষে আবেদনপত্র কেন্দ্রীয় ব্যাংকে জমা দিয়ে অনুমোদন করিয়ে নিতে হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ