1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে স্মৃতি খাতুনের সাফল্য এআই খাতের শেয়ারের দর ধরে রাখতে উদ্যোগী চীন টেস্ট ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন শামি জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে সেরা ১০-এর মধ্যে বেরোবির ৫ শিক্ষার্থী নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট ‘পুনরুদ্ধারের’ সময় এসেছে: বিজেপি এমপি দুবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আটক মসজিদ কমিটির বিরোধে হামলা, প্রাণ গেল বিএনপি নেতার কোরিয়ায় আন্তর্জাতিক উৎসবে খাবার ক্যাটাগরিতে প্রথম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়: ৮ বছরে ভর্তি পরীক্ষার আবেদনে খরচ বেড়েছে ৪ গুণ জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের রাজশাহী পর্বে প্রথম দুই স্থানই রুয়েটের দখলে

উড়ন্ত রিয়ালকে রুখে দিলো ভিয়ারিয়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬১ Time View

স্প্যানিশ লা লিগায় রীতিমতো উড়ছিল রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমায় ভর করে গোল উৎসব করছিল তারা। ৬ ম্যাচে করে ফেলেছিল ২১ গোল। সেই রিয়াল শনিবার দিবাগত রাতে ঘরের মাঠে প্রতিপক্ষের জালের নাগালই পেল না! সান্তিয়াগো বার্নাব্যুতে তাদের গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে ভিয়ারিয়াল।

এই ড্রয়ে ৫ পয়েন্টের ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করার সুযোগ হাতছাড়া হলো কার্লো আনচেলোত্তির শিষ্যদের। ৭ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ১৭ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ আছে তৃতীয় স্থানে। আর ৫ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বার্সেলোনা।

অন্যদিকে ভিয়ারিয়াল চলতি মৌসুমে এখনো অপরাজিত। যদিও ৬ ম্যাচের মাত্র ১টিতে জিতেছে তারা।

অবশ্য ঘরের মাঠে পরিস্কার কয়েকটি গোলের সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু প্রত্যেকবারই মাঠে উপস্থিত সমর্থকদের হতাশ করেছেন বেনজেমারা। তাতে নিজ সমর্থকদের সামনে জয়বঞ্চিত হয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ