1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
হুমায়ুন-মিলিব্যান্ড সাক্ষাৎ: বাণিজ্য বাড়া ও এয়ারবাস কেনা নিয়ে সন্তোষ প্রকাশ দক্ষিণের মাছ হলেও এখন উত্তরের নদ-নদীতে ধরা পড়ছে ইলিশ কুড়িগ্রামে ফুলে সাজানো রিকশায় চড়িয়ে গ্রাম পুলিশকে বিদায় মেসির ‘একমাত্র’ ভোটে বিস্মিত আলজেরিয়ান তরুণ প্রাক-অর্থায়ন তহবিল: বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আইএফআইসির চুক্তি বরিশালে ৬ রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা ‘বরিশল’ উপজেলা করার প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধা: জেলায় জেলায় প্রতিবাদ ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয় আমি হয়তো না-ও ফিরতে পারতাম: তানিয়া বৃষ্টি

মঁপিলিয়েরকে ২-০ গোলে হারিয়েছে পিএসজি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৮ Time View

ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়রথ ছুটেছেই প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি)। শনিবার রাতে তারা ঘরের মাঠে ২-০ গোলে হারিয়েছে মঁপিলিয়েরকে। এই জয়ে চলতি মৌসুমে লিগের ৮ ম্যাচে মাঠে নেমে ৮টিতেই জিতলো তারা। পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে। ৬ ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে মার্সেই আছে দ্বিতীয় স্থানে। ৮ ম্যাচ থেকে ৯ পয়েন্ট নিয়ে মঁপিলিয়ের আছে একাদশতম স্থানে।

ঘরের মাঠে গোলের দেখা পেতে বেশি সময় নেয়নি পিএসজি। ম্যাচের ১৪ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় তারা। এ সময় গোল করে পিএসজিকে এগিয়ে নেন তাদের সেনেগালের মিডফিল্ডার ইদ্রিসা গুয়েয়ি।

নেইমার বেশ প্রাণবন্ত ছিলেন এই ম্যাচে। সুযোগও পেয়েছিলেন প্রথমার্ধে বেশ ক’টি। তবে মঁপিলিয়ের গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি। দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকটি সুযোগ মিস করেন ব্রাজিলিয়ান এই তারকা।

তবে অ্যাঙ্গেল ডি মারিয়ার বদলি হিসেবে নামা জুলিয়ান ড্রাক্সলার ৮৮ মিনিটে গোল করে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন পিএসজির।

মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেবে পিএসজি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ