1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩ ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না : সড়কমন্ত্রী নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের ডিডিএলজে-র ৩০ বছরের রেকর্ড ভাঙল রণবীরের ‘ধুরন্ধর ২’ চেলসিকে ‘ইতিহাস গড়া’ ৮-২ গোলের লজ্জা উপহার দিল পিএসজি অবিশ্বাস্য প্রত্যাবর্তনে কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং সিপি ‘ফিনালিসিমা’ বাতিলের পর কাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা ভিনিসিয়ুসের জোড়া গোলে সিটির স্বপ্ন ভেঙে কোয়ার্টারে রিয়াল

হারিয়ে যাওয়ার কারণ জানালেন ভূমিকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৯ Time View

বলিউডে একবিংশ শতকে জনপ্রিয় সিনেমাগুলোর মধ্যে একটি ‘তেরে নাম’। সতীশ কৌশিক পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন সালমান খান ও ভূমিকা চাওলা। ২০০৩ সালে মুক্তি পাওয়া এই সুপারহিট সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক ভূমিকার। পেয়েছিলেন ব্যাপক পরিচিতিও।

তারপরও বলিউডে নিজের ভিত শক্ত করতে পারেননি ভূমিকা। অভিনয় যোগ্যতা থাকার পরও মুম্বাই ইন্ডাস্ট্রিতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। কিন্তু কেন? জবাবটা নিজেই দিয়েছেন অভিনেত্রী ভূমিকা চাওলা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূমিকা জানান, অনেক সময় এমনটা হয়েছিল, যখন তার কাছে ভালো স্ক্রিপ্ট এসেছিল, কিন্তু তিনি ব্যস্ত ছিলেন অন্য প্রোজেক্টে। আবার কখনও এমনও হয়েছে স্ক্রিপ্টগুলো ভালো ছিল, কিন্তু কাজে নিজের সেরাটা উপস্থাপন করতে পারেননি তিনি।

ভূমিকা মনে করেন, ফিল্ম ক্যারিয়ারে বিরতি বিষয়টি খুবই খারাপ। এটি কাটিয়ে দীর্ঘ সময় পর ফিরে আসাটা অনেক চ্যালেঞ্জের। সে কারণেই মূলত বর্তমানে তাকে আর সেভাবে দেখা যায় না।

উল্লেখ্য, ২০০০ সালে তেলেগু সিনেমা ‘ইউভাকাডু’ দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন ভূমিকা চাওলা। এরপর সেখানেই নিয়মিত কাজ করতেন। মাঝে বলিউডে এসে এক ঝলক দেখিয়ে আবারও হারিয়ে গেলেন। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে নিয়মিত রয়েছেন এ অভিনেত্রী। অবশ্য ২০১৬ সালের বলিউডের ব্লকবাস্টার হিট সিনেমা ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যায় ভূমিকাকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ