1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০২ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
‘শীর্ষ সন্ত্রাসী তেমন নেই, সহযোগীরা শীর্ষ সন্ত্রাসী সাজতে চাইছে’ পুলিশ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা ইরানের পর আরো একটি দেশ দখলের ইঙ্গিত ট্রাম্পের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের শপথ কাল ইরানি হামলায় ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের ১৬ মার্কিন ঘাঁটি পতিত আওয়ামী লীগের মতো বিএনপি কোনো কাজ করবে না : নজরুল ইসলাম যেদিকে তাকাই সেদিকেই অনিয়ম-দুর্নীতি : মির্জা ফখরুল জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে সরকার : প্রধানমন্ত্রী আলোচিত বিচারকের বিরুদ্ধে অভিযোগ দেখার ভার সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের : আইনমন্ত্রী ‘যুদ্ধবিরতির মাধ্যমে’ ইরান যুদ্ধ শেষ হয়েছে: ট্রাম্প

যৌথ অভিযান দায়মুক্তি আইন ২০০৩ কেন অবৈধ নয়: হাইকোর্ট

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১২
  • ১১৯ Time View

২০০২ সালের ১৬ অক্টোবর থেকে ২০০৩ সালের ৯ জানুয়ারি পর্যন্ত অপারেশন ক্নিনহার্টকে দায়মুক্তি দিয়ে ২০০৩ সালে তৈরি করা আইন কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একই সঙ্গে ওই সময়ে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে একশ’ কোটি টাকার তহবিল গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না হাইকোর্ট তাও জানতে চেয়েছেন।

বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য জেডআই খান পান্নার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ রোববার এ রুল জারি করেন।

আগামী ৬ সপ্তাহের মধ্যে আইনসচিব, স্বরাষ্ট্রসচিব, প্রতিরক্ষাসচিব ও সেনা প্রধানকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ড. শাহদীন মালিক আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন।

উল্লেখ্য, ‘যৌথ অভিযান দায়মুক্তি আইন ২০০৩’ অবৈধ ঘোষণা চেয়ে চলতি (২০১২) বছরের ১৪ জুন রিট আবেদনটি দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ