1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘এভাবে আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বল করতে দেখিনি’ হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ডিসেম্বরেই নিতে চায় সরকার : শিক্ষামন্ত্রী ২৫০০ টাকায় স্মার্টফোন দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে : রেহান আসিফ আসাদ প্রথম ম্যাচ জিতেও লঙ্কানদের কাছে সিরিজ হারল বাংলাদেশ কখনো হাল ছাড়িনি : মিম জুলাই গণঅভ্যুত্থানের পর দেশে একটি নতুন বাস্তবতা তৈরি হয়েছে : বদিউল আলম বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি : তথ্যমন্ত্রী কোচ মুশতাক বললেন, ‘আমরা চাই বেঞ্চ শক্তিশালী হোক’ তরুণদের উৎসাহ দিতে কলেজছাত্রের বানানো রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

অবশেষে জয়ের দেখা পেল আর্সেনাল

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৪ Time View

একাদশে এলো সাতটি পরিবর্তন। আক্রমণে আধিপত্যও করল আর্সেনাল। কিন্তু আক্রমণের তুলনায় পেল না গোলের দেখা। তবে প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে হারের বৃত্ত থেকে বেরিয়ে অবশেষে জয়ের দেখা পেল মিকেল আর্তেতার দল। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে শনিবার লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে নরিচ সিটির বিপক্ষে ১-০ গোলে জিতেছে মিকেল আর্তেতার দল।

প্রথমার্ধে তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধে খেলায় গতি বাড়ে আর্সেনালের। এ সময়ে তারা আদায় করে নেয় গোল।

ম্যাচে ৫২ শতাংশ বলের দখল রেখে ৩০টি শট নেয় আর্সেনাল, যার মধ্যে ছয়টি ছিল লক্ষ্যে। বিপরীতে ১০ শটের কেবল একটি লক্ষ্য রাখতে পারে আসরে এখনো জয়হীন নরিচ।

৬৬তম মিনিটে নিকোলাস পেপের বাড়ানো বল কাছ থেকে বাম পায়ের শটে ব্যবধান গড়ে দেন অবামেয়াং। লিগ মৌসুমে আর্সেনালের প্রথম গোলও এটি।

একই সময়ে শুরু হওয়া ম্যাচে নিউক্যাসল ইউনাইটেডকে ৪-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। অন্য ম্যাচে লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছে গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। চার রাউন্ড শেষে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টারের আরেক দল সিটি। এই জয়ে তলানি থেকে ১৬ নম্বরে উঠে এসেছে আর্সেনাল। পয়েন্টের খোঁজে থাকা নরিচ আছে তলানিতেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ