1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে কিশোরগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত স্কিনো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় অভিনেত্রী নীহা শাহরুখের প্রথম সিনেমা নিয়ে রোমাঞ্চকর ও অজানা গল্প যেভাবে বলিউডের ‘কিং খান’ হয়ে উঠলেন শাহরুখ বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন সেভেন সিস্টার্সে বিদ্যুৎ সরবরাহের জন্য বাংলাদেশের সাহায্য চেয়েছে ভারত এবার পোশাক শ্রমিকদের ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক অবরোধ ৩০ হাজার টাকা মজুরির দাবিতে এবার সড়কে নারায়ণগঞ্জের পোশাক শ্রমিকরা মার্কিন মধ্যবর্তী নির্বাচন, প্রভাব পড়বে কানাডার বাণিজ্য ও অর্থনীতিতে মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটে নতুন নিয়ম, লিখতে হবে যেভাবে

রাতে ইউনাইটেডে নতুন অভিষেক রোনালদোর

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৩ Time View

দীর্ঘ ১২ বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মৌসুমের সবচেয়ে বড় চমক হিসেবেই নিজের পুরোনো ঠিকানায় ফিরেছেন রোনালদো। সেই পুরোনো ঠিকানায় আজ নতুন করে অভিষেক হতে চলেছে তার।

আন্তর্জাতিক সূচির বিরতির পর শনিবার রাতে শুরু হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা। বাংলাদেশ সময় রাত ৮টায় নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচেই রেড ডেভিলদের জার্সিতে খেলতে দেখা যাবে রোনালদোকে।

ইউনাইটেডের কোচ ওলে গানার সুলশার নিশ্চিত করেছেন, শনিবারের ম্যাচে মাঠে নামবেন রোনালদো। তবে তিনি ম্যাচের শুরু থেকেই খেলবেন কি না, তা নিশ্চিত করে বলেননি রোনালদোর একসময়কার সতীর্থ সুলশার।

রোনালদোর প্রস্তুতি নিয়ে সন্তুষ্টির কথা জানিয়ে সুলশার বলেন, ‘জুভেন্টাসের হয়ে প্রাক-মৌসুম সময়টা বেশ ভালো কেটেছে রোনালদোর। জাতীয় দলের হয়েও ভালো সপ্তাহ কাটিয়েছে। আমাদের সঙ্গেও অনুশীলন করেছে। সে অবশ্যই মাঠে নামবে, এটা নিশ্চিত।’

গত সপ্তাহে পর্তুগাল জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করেছেন রোনালদো। তার শেষ সময়ের দুই গোলেই পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে পেরেছে পর্তুগাল। সেই একই ফর্মের ধারাবাহিতা দেখার আশায় ইউনাইটেড।

আন্তর্জাতিক সূচির বিরতির আগে প্রিমিয়ার লিগে তিন ম্যাচ খেলে দুই জয় ও এক ড্র করেছিল ইউনাইটেড। যার সুবাদে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে রেড ডেভিলরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ