1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আন্দোলনে অর্থায়ন : জব্দ হচ্ছে সাবেক মন্ত্রীসহ ২০ জনের ব্যাংক হিসাব মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তালতলীতে ধসে পড়ছে পায়রা নদীর বেড়িবাঁধ, ঝুঁকিতে ১৫ গ্রাম সিলেট টেস্টে টস জিতে ব্যাটিংয়ে উইন্ডিজ, বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন মোংলা বন্দরের আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মুশফিক-তাসকিনকে একাদশে ফিরিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ আজ ঢাকাসহ পাঁচ বিভাগে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা নতুন প্রজন্মের মেধা-দেশপ্রেম সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের চালিকাশক্তি : প্রধানমন্ত্রী ভারত থেকে সার্ভার পরিচালনা: এনপিএসবি থেকে বাদ ডিজিইপে

এক বছর পর বৈঠকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৯ Time View

এক বছর পর বৈঠকে বসেছে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। আওয়ামী লীগের সবশেষ কার্যনির্বাহী সংসদের বৈঠক হয়েছিল গত বছরের ৩ অক্টোবর।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই বৈঠক থেকে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক স্থবিরতা কাটাতে সম্মেলনসহ নানা বার্তা আসবে বলে জানিয়েছে দলের নেতারা।

করোনাভাইরাস মহামারি মধ্যে সেবার বৈঠক হয়েছিল সীমিত পরিসরে স্বল্পসংখ্যক সদস্যকে নিয়ে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সংসদে ৩২ সদস্য।

কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, কার্যনির্বাহী সংসদের আজকের বৈঠকে মোট ৫৩ জনের উপস্থিত থাকার কথা রয়েছে।

দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও অংশ নিচ্ছেন সভাপতিমণ্ডলীর ১০ সদস্য, তিনজন যুগ্ম সাধারণ সম্পাদক, আটজন সাংগঠনিক সম্পাদক, ১২ জন সম্পাদকমণ্ডলীর সদস্য এবং ১০ জন কার্যনির্বাহী সদস্য।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ