1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

বাংলাদেশ ‘এ’ দল দারুণ খেলছে

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ জুলাই, ২০১২
  • ১৩৫ Time View

ভারতের শাফি দারাশাহ আমন্ত্রণমূলক ক্রিকেট টুর্নামেন্টের ‘ক’ গ্রুপের খেলায় বরদা ক্রিকেট এসোসিয়েশন একাদশের বিপক্ষে প্রথম ইনিংসে দারুণ খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিক দলকে ২০২ রানে অল-আউট করে দেওয়ার পর বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে করেছে ৩১৪ রান। ১১২ রানের লিড পেয়েছে তারা।

চার দিনের ম্যাচের ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিন দারুণ বোলিং এবং ফিল্ডিং দিয়ে বরদা ক্রিকেট এসোসিয়েশনকে ২০২ রানে অল-আউট করে দেয় সফরকারী একাদশ। জবাবে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে ওপেরের দিকের ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারলেও লেজের দিকে দুর্দান্ত ব্যাটিং করেছেন দুই পেসার সাহাদাত হোসেন ও ডলার মাহমুদ। ডলার ৪৬ বলে করেন ৩১ রান। আর সাহাদাত অপরাজিত থাকেন ৭৬ রানে। ৬৯ বলে সাতটি চার ও চারটি ছয়ের মারে ইনিংসটি সাজিয়েছেন তিনি।

মিডল অর্ডার ব্যাটসম্যান মমিনুল হক সৌরভ ইনিংস টেনেছেন অনেক সময়। ১০৯ বল খেলে তিনি করেছেন ৬৬ রান। যাতে সাতটি চার ও একটি ছয়ের মারও ছিলো। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ১০, অধিনায়ক শাহরিয়ার নাফীস ৪৩ বলে ২২, নাঈম ইসলাম ৭৪ বলে ২৩ রান করেন। ইনিংস গুটিয়ে যাওয়ার আগে ৮৬ ওভার ব্যাট করে বাংলাদেশ দল।

বরদা ক্রিকেটে এসোসিয়েশনের বোলার মুর্তজা দুটি, ভাজা ও প্যাটেল তিনটি করে উইকেট নেন। রোববার তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামবে বরদা ক্রিকেট এসোসিয়েশন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ