1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবাসহ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও তাঁর ৪ সঙ্গী গ্রেপ্তার বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা রাষ্ট্রপতির সঙ্গে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশের সঙ্গে পর্যটন সহযোগিতা বাড়াতে চায় ফিলিপাইন গোপনে বিয়ের গুঞ্জন সাই পল্লবীকে ঘিরে, আসল কারণ জানালেন অভিনেত্রী চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী ফুলব্রাইট বৃত্তির সুযোগ বাড়াতে উদ্যোগ নিচ্ছে ইউজিসি ত্রুটি সারিয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান এশিয়া কাপ আর্চারিতে স্বর্ণ জিতলেন বাংলাদেশের বর্ণা আক্তার জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আর্মেনিয়ার জালে জার্মানির ৬ গোল

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৬২ Time View

স্বরূপে ফিরল জার্মানি। রবিবার রাতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্মেনিয়াকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতেছিল হান্স ফ্লিকের দল। একে একে তারা প্রতিপক্ষের জালে জড়ায় ৬ গোল।

দাপুটে ফুটবলে শুরু থেকেই প্রতিপক্ষকে তটস্থ রাখে জার্মানরা। ম্যাচের ৬ মিনিটে দলকে এগিয়ে দেন সার্জি জিনাব্রি। নয় মিনিট পর আরও এক গোল তার। ১৫ মিনিটেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় জার্মানি।

এর পর প্রথমার্ধে আরও দুই গোল তুলে নেয় স্বাগতিকরা । ৩৫ মিনিটে মার্কো রিউস, ৪৪ মিনিটে জাল কাঁপান টিমো ওয়ার্নার।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৫২ মিনিটের মাথায় ব্যবধান ৫-০ করেন ইয়োহান হফম্যান। এরপর অনেকটা সময় জার্মানদের আটকে রেখেছিল আর্মেনিয়া।

কিন্তু যোগ করা সময়ের প্রথম মিনিটে আধ ডজন মিশন পূর্ণ করে দেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর্মেনিয়ার কফিনে শেষ পেরেকটি ঠুকেন করিম আদেমি।

এই ম্যাচের পর পাঁচ ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ‘জে’ গ্রুপের শীর্ষেই আছে জার্মানি। সমান ম্যাচে তিন জয়, এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্মেনিয়া

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ