1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব আনচেলত্তি, যিনি ধৈর্য্য ধরতে জানেন জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিতে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ সুপ্রিম কোর্টে জন্মসূত্রে নাগরিকত্ব নীতি বহাল, ট্রাম্প বললেন ‘দেশের জন্য খুব খারাপ’ হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হান সেওং-সুক সাউথগেটের পেনাল্টি ব্লুপ্রিন্টেই ভরসা রাখছেন টুখেল ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরায়েলে মার্কিন নাগরিক গ্রেপ্তার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

২৮ বছর পর হারের স্বাদ পেল স্পেন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৫৪ Time View

বিশ্বকাপ বাছাই পর্বে হারতে যেন ভুলেই গিয়েছিল স্পেন। তবে সেই তেতো স্বাদ দলটি পেল বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাতে ২৮ বছর পর। শুরুতে গোল খেয়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছে সুইডেন।
ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের চতুর্থ ম্যাচে সুইডেনের কাছে বৃহস্পতিবার রাতে স্পেন হেরেছে ২-১ ব্যবধানে। চলতি বিশ্বকাপ বাছাইপর্বে এটা স্পেনের প্রথম হার। শুধু তাই নয়, বিশ্বকাপ বাছাইপর্বে ২৮ বছরের মধ্যে এটা তাদের প্রথম হার। সবশেষ ১৯৯৩ সালে বাছাইপর্বে হেরেছিল তারা।

সুইডেনের রাজধানী স্টকহোমের ফ্রেন্ডস এরিনায় ম্যাচের ৪ মিনিটেই এগিয়ে যায় স্পেন। এ সময় ডানদিক থেকে জর্ডি আলবার ক্রসে হাফ ভলিতে দারুণ এক গোল করেন কার্লোস সোলার। তবে এগিয়ে যাওয়ার রেশটা তারা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। পরের মিনিটেই সুইডেনের আলেক্সান্ডার ইসাক দারুণ এক গোল করে সমতা ফেরান। এ সময় বক্সের মধ্যে স্পেনের সার্জিও বুসকেটসের ভুলে বল পেয়ে যান ইসাক। ডান পায়ের শটে বল জালে জড়ান তিনি। এই সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে বেশ রক্ষাণাত্বক হয়ে পড়ে স্পেন। এ সুযোগে ব্যবধান বাড়ায় সুইডেন। ম্যাচের ৫৭তম মিনিটে বাঁ দিক থেকে দেজান কুলুসেভস্কির বাড়ানো বল ডি-বক্সে নিয়ন্ত্রণে নিয়ে কাছের পোস্ট দিয়ে জাল খুঁজে নেন ক্লাসেন। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি স্পেন। তাতে ২-১ ব্যবধানে হেরে স্টকহোম থেকে দেশের বিমান ধরে লুইস এনরিকের শিষ্যরা।

এই হারে ৪ ম্যাচ থেকে ৭ পয়েন্ট নিয়ে স্পেন আছে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। আর তিন ম্যাচ থেকে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে সুইডেন আছে শীর্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ