1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিজেদের নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে: ইরানের প্রেসিডেন্ট নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রশাসন তার পূর্বের রূপ দেখাচ্ছে : আসিফ মাহমুদ র‌্যাবের নাম পরিবর্তন করে নতুন নাম এসআইএফ ইরানে অস্থিরতা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সুপরিকল্পিত ষড়যন্ত্র: খামেনি ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম চোরাগোপ্তা পথে কেউ ক্ষমতায় যেতে পারবে না: জামায়াত আমির নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই জিয়া নন, স্বাধীনতার প্রথম ঘোষক ড. অলি আহমদ: চট্টগ্রাম সমাবেশে ডা. শফিকুর অর্থ আত্মসাৎ: মা-স্ত্রীসহ গায়ক নোবেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

জিয়া নিজেই ভিলেন হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন: কাদের

Reporter Name
  • Update Time : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৪০ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে আওয়ামী লীগ কখনও বিতর্কিত করেনি, উচ্চাভিলাষী ও অপরিনামদর্শী কর্মকাণ্ডের দ্বারা জিয়া নিজেই ভিলেন হিসেবে জনগণের কাছে প্রতিষ্ঠিত হয়েছেন।

তিনি বলেন, জিয়াকে ইতিহাসের নায়ক বানাতে গিয়ে বিএনপি নেতারা তাকে শুধু বিতর্কিতই করেন নি, ইতিহাসের কাঠগড়ায়ও দাঁড় করিয়েছেন।

বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে নিজের সরকারি বাসভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জিয়াউর রহমান নিজের জীবদ্দশায় কখনও নিজেকে স্বাধীনতার ঘোষক না বললেও এখন বিএনপি নেতারা স্বাধীনতার অন্যতম পাঠককে ঘোষক হিসেবে প্রতিষ্ঠার অপচেষ্টা করছেন। এটি বিএনপি নেতাদের সর্বশেষ আবিষ্কার এবং ইতিহাস বিকৃতির নবরূপ।

এ জাতির যত অর্জন,আওয়ামী লীগের হাত ধরেই এসেছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যে দলের নেতৃত্বে স্বাধীনতা এসেছে, সে দলের কাছেই স্বাধীনতার চেতনা ও মূল্যবোধ সুরক্ষিত।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের অর্জন নিয়ে বিএনপির মায়াকান্না তাদের কমিটমেন্টের অন্তঃসারশূন্যতা প্রকাশ করে।

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার ফাঁকা বুলি কেবল বিএনপির মুখেই মানায় বলেও মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, হাজার বছরের আরাধ্য স্বাধীনতার অমিয় সুধা পানে জাতিকে ধাপে ধাপে যুদ্ধের জন্য প্রস্তুত করেছিলেন ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

একজন মহানায়ক, আজন্ম সংগ্রামী মুক্তির রোল মডেলের পাশে গণতন্ত্র হত্যাকারি, হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারী, মুখোশপরা গণতন্ত্রীর স্থান হতে পারে না বলেও মনে করেন ওবায়দুল কাদের।

ইতিহাসের যে সত্য দিবালোকের মতো স্পষ্ট তা চাপা দিয়ে কারও কোন লাভ নেই, এটা বিএনপি যত তাড়াতাড়ি বুঝতে পারবে, ততই দেশের জন্য মঙ্গল, ওবায়দুল কাদের এমন আশা প্রকাশ করে বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর এই লগ্নে রাজনৈতিক ইতিবাচক ধারায় ফিরে আসবে এবং জনগণও এটাই প্রত্যাশা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ