1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগকারীদের লভ্যাংশ পাঠানোর নিয়ম সহজ করল বাংলাদেশ ব্যাংক মাগুরায় যুবদল নেতা হত্যা: জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার রাজশাহীতে খাবার ও কেনাকাটায় যুক্ত হল ফুডি আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় ১৯ নভেম্বর বাংলাদেশে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, নজরে রাখছে ভারত: জয়সোয়াল সরকারের প্ল্যান শুধু দফায় দফায় দাম বাড়ানো ব্যবসা বাড়াতে ‘যৌথ ওয়ার্কিং গ্রুপ’ গঠনে সম্মত বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া ‘এক্সপোর্ট মনিটরিং’ নিয়ে এসবিএসি ব্যাংকে কর্মশালা খুলনায় ৫ নভেম্বর বসছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২’র বড় আসর মেসি-পরবর্তী আর্জেন্টিনার প্রথম দল ঘোষণা

আজ আসছে ফাইজারের আরো ১০ লাখ টিকা

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৪৯ Time View

যুক্তরাষ্ট্রের উপহার দেওয়া আরো ১০ লাখ ডোজ ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা সোমবার (৩০ আগস্ট) ঢাকায় আসবে। রোববার ২৯ আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এসব টিকা কাতার এয়ারওয়েজের বিমানে করে সোমবার আনুমানিক সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

টিকাগুলো গ্রহণ করতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বিমানবন্দরে উপস্থিত থাকবেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) করোনার টিকা বিতরণ কর্মসূচির (কোভ্যাক্স) আওতায় যুক্তরাষ্ট্রের উপহার হিসেবে আসছে এই ১০ লাখ ডোজ টিকা।

এর আগে গত ২৩ আগস্ট স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছিলেন, সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে আরো ৬০ লাখ ডোজ ফাইজারের ভ্যাকসিন পাওয়া যাবে। তার মধ‌্যে ৩০ আগস্ট প্রথম চালানে ১০ লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসছে। বাকি ৫০ লাখ ডোজ ফাইজারের টিকা সেপ্টেম্বরের মধ্যেই দেশে পৌঁছাবে বলে আশা করছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে গত ৩১ মে কোভ্যাক্স থেকে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। ওই টিকাও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ