1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
জীবন, দেশ ও সমাজ সবকিছুর মূলে রয়েছে রাজনীতির চরিত্র বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে আজ প্রচার হবে নাটক ‘এক ভয়াল রাতের গল্প’ জালাল উদ্দীন সোহেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট শুরু ইব্রাহিমই গোল করে বসবে, ভাবেননি ডুলি কেন শতাধিক প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিতের নির্দেশ? এইচএসসি: শতভাগ অকৃতকার্য ২৬ কলেজকে শো কজ আকুর বিল মিটিয়ে ২৯.৯৮ বিলিয়ন ডলারে রিজার্ভ ষাট গম্বুজ মসজিদকে বিশ্বপরিসরে তুলে ধরতে সরকার কাজ করছে : সংস্কৃতিমন্ত্রী ‘অপরাধীদের ফেরাতে পাসপোর্ট লাগে না’ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে হুমায়ুন কবির

কোয়ারেন্টাইন শেষে অনুশীলনে সাকিব

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৬৫ Time View

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে শুক্রবার (২৭ আগস্ট) থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। যদিও প্রথমদিনের অনুশীলনে ছিলেন না সাকিব আল হাসান।

যদিও শনিবার থেকে অনুশীলনে যোগ দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। গত ২৪ আগস্ট দিবাগত রাতে দেশে ফিরেছেন এই অলরাউন্ডার। মূলত ৭২ ঘণ্টার কোয়ারেন্টাইন শেষ না হওয়ায় প্রথম দিনের অনুশীলনে ফিরতে পারেননি তিনি। এর ফলে শুক্রবার সাকিবকে ছাড়াই বাংলাদেশ দলের ক্রিকেটাররা নিজেদের ঝালিয়ে নেয়।

শনিবার বেলা ২টায় শুরু হয় বাংলাদেশ দলের অনুশীলন। সতীর্থরা যখন গা গরম করছেন সাকিব তখন ব্যাট প্যাড নিয়ে চলে যান ইনডোরে নেট অনুশীলনে। বাংলাদেশের ১৯ সদস্যের স্কোয়াডের সঙ্গে আছেন দুই পেসার কামরুল ইসলাম রাব্বি ও শহিদুল ইসলাম। মূলত ব্যাটসম্যানদের নেটে বোলিং করতেই তাদের সঙ্গে রাখা হয়েছে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ সিরিজে ৪-১ ব্যবধানে সিরিজ জয়ের পেছনে দারুণ অবদান রেখেছিলেন সাকিব। তিনি ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন পুরো সিরিজ জুড়ে। ব্যাট হাতে ১১৪ রানের পাশাপাশি ৭ উইকেট নিয়েছিলেন তিনি। এর ফলে সিরিজের সেরা ক্রিকেটার হয়েছিলেন এই অলরাউন্ডার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ