1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

সড়ক উন্নয়নে ১৭৮ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৬১ Time View

ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়নে বাংলাদেশকে ১৭৮ কোটি ডলারের ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

শুক্রবার (২৭ আগস্ট) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় সংস্থাটির বোর্ড সভায় এ ঋণপ্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা-সিলেট করিডোর সড়কের কাজ শেষ হলে তা আঞ্চলিক বাণিজ্যের নতুন রুট বাস্তবায়নেও সহায়তা করবে। ওই রুটটি তামাবিল, শেওলা ও আখাউড়া স্থলবন্দর হয়ে চট্টগ্রাম বন্দরের সঙ্গে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সংযোগ স্থাপন করবে। পাশাপাশি ভুটান ও মিয়ানমারের সঙ্গেও ব্যবসা-বাণিজ্য সহজ হবে।

গত ফেব্রুয়ারি মাসে সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক) ঢাকা-সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্প অনুমোদন করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের মাধ্যমে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।

এ বিষয়ে এডিবির ট্রান্সপোর্ট স্পেশালিস্ট সাতোমি সাকাগুচি বলেন, সাসেক প্রোগ্রামের প্রধান একটি অংশ হচ্ছে এ প্রকল্প। এটি বাস্তবায়ন হলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আঞ্চলিক বাণিজ্য বাড়বে। পাশাপাশি আনুষঙ্গিক বিভিন্ন খরচ কমে ব্যবসায় প্রতিযোগিতা সক্ষমতাও বাড়বে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ