1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
এসিআইকে ডিজিটাল ও বিকল্প অর্থায়ন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক খুলনায় ডায়াগনস্টিক সেন্টারে আবারও হামলা-ভাঙচুর গ্রাম পুলিশের বেতন বাড়ল, শনিবার থেকে কার্যকর চব্বিশের গণঅভ্যুত্থান স্বীকারে বিএনপির দ্বিচারিতা দেখা যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ শহিদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী সাফ খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা-ফারহান পোশাক শিল্পে অস্থিরতায় বিনিয়োগে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের চাঁদপুর জেলা সভাপতিসহ গ্রেপ্তার ৬২ ৭ নভেম্বর: অভিশাপ-সংকট পেরিয়ে বাংলাদেশের নতুন শুরুর দিন নিউইয়র্কের পর ফ্লোরিডায় গাইবেন অপূর্ব

করোনায় আরও ১১৪ জনের মৃত্যু, শনাক্ত ৪,৯৬৬

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৬৫ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১১৪ জন মারা গেছেন। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৬২৭ জনে।

নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৯৬৬ জনের। এর মাধ্যমে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৭৭ হাজার ৯৩০ জনে। বুধবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার করোনায় ১১৪ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২শর নিচে নামা শুরু করে।

স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ হাজার ৮০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ লাখ ৮৯ হাজার ৫৭১ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৩ হাজার ৩৪৪ জনের। পরীক্ষা করা হয়েছে ৩৩ হাজার ৬৪০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৬ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮৭ লাখ ৫৪ হাজার ৬৫৪টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৮ শতাংশ।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের আছেন ৩৪ জন। এছাড়া চট্টগ্রামে ২৯, রাজশাহীতে ১৩, খুলনায় ১৩, বরিশালে ৪, সিলেটে ৯, রংপুরে ৬ এবং ময়মনসিংহে ৬ জন মারা গেছেন।

নারী ও পুরুষের হিসাবে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৬২ জন পুরুষ এবং ৫২ জন নারী। এদের মধ্যে বাসায় মারা গেছেন ৭ জন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৭০৮ জন এবং নারী ৮ হাজার ৯১৯ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় ৭০৪ জন ষাটোর্ধ্ব ব্যক্তি মারা গেছেন। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ২৬, ৪১ থেকে ৫০ বছরের ১১, ৩১ থেকে ৪০ বছরের ৫ এবং ২১ থেকে ৩০ বছরের ২ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ